Travel: ভ্যাকেশন মুড অন! সঙ্গীর সঙ্গে বর্ষশেষ থেকে বর্ষবরণ উৎসব কোথায় কাটাবেন, রইল ঠিকানা
Travel: এমন অনেকেই রয়েছেন যারা ঘুরতে যেতে পছন্দ করেন। তবে সেভাবে ছুটি পান না। তবে ক্রিসমাস থেকে নববর্ষের ছুটি মোটামুটি সকলেই পান। আপনি যদি এই সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে কিন্তু এই জায়গাগুলি অবশ্যই যেতে পারেন। এখানে গেলে আপনার বড়দিন খুব ভালোভাবে কাটাতে পারবেন।
সেই সঙ্গে নতুন বছরকে দারুন ভাবে স্বাগত জানাতে পারবেন। এই সময়ে সকলেই উৎসবে মাতোয়ারা হয়ে থাকেন। ঝুট ঝামেলা জীবন থেকে বাদ দিয়ে ঘুরেই আসুন এই জায়গাগুলোতে। জানুন এই সময়ে কোন কোন জায়গায় যাবেন।

- গোয়া
গোয়ার যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। যদি আপনি এখন পর্যন্ত গোয়া ঘুরতে না যান তাহলে এই বড়দিন আর নববর্ষের সময় যে ছুটিটা পাবেন, সেই সময়েই যেতে পারেন। এখানে সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সেই সঙ্গে এখানকার বর্ষবরণের পার্টি আপনি দারুন ভাবে উপভোগ করতে পারবেন। নববর্ষের রাতে এখানে কিন্তু আতশবাজি ফাটানো হয়। সেই সঙ্গে বছরের শেষে সানবার্ন উৎসব পালন করা হয়।
- সিমলা
আপনি বরফ ঢাকা পাহাড়ে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চান, তাহলে এই মরসুমে আপনি কিন্তু যেতেই পারেন। ডিসেম্বর মাসের সিমলায় বরফ ভর্তি থাকে। তাছাড়া এখানে ক্রাইস্ট চার্জ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। এখানে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন আপনিও।
- উদয়পুর
রাজস্থানের উদয়পুর হ্রদের শহর বলা হয়। গরমকালে রাজস্থানের সৌন্দর্য অতটা সুন্দর না হলেও শীতকালে কিন্তু এখানকার সৌন্দর্য অসাধারণ। এখানে গেলে অবশ্যই বোটিং করবেন। সেইসঙ্গে লেকভিউ রেস্টুরেন্টের খাবার কিন্তু অবশ্যই খাবেন।
- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
আপনি যদি শীতকালে কোনও নিরিবিলি জায়গায় যেতে চান, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরতে যেতে পারেন। সেই সঙ্গে এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আপনাকে মুগ্ধ করবে। এখানে গেলে পোর্টব্লেয়ার সেলুলয়েড জেল দেখতে কিন্তু একদম ভুলবেন না।
- কুর্গ
কুর্গ জায়গার নাম আমরা সকলেই কমবেশি জানি। সবুজে ঘেরা পাহাড়, কফি বাগান, শান্তিপূর্ণ পরিবেশের জন্য এই জায়গাটি কিন্তু খুব বিখ্যাত। দূরদূরান্ত থেকে পর্যটক এখানে ভ্রমন করেন। আপনি যদি ক্রিসমাস থেকে নববর্ষের ছুটি কাটাতে চান তাহলে কুর্গে যেতেই পারেন। যেখানে বন্ধুবান্ধব, পরিবার, কাছের মানুষকে নিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে কিন্তু জলপ্রপাত রয়েছে। তা দেখতে আপনি একদম ভুলবেন না। তাই বর্ষশেষ থেকে বর্ষবরণের উৎসব আপনিও পালন করুন এই জায়গাগুলিতে গিয়ে।












Click it and Unblock the Notifications