(ছবি) কর্ণাটকের পাহাড়ে এবার কাটাতেই পারেন গরমের ক'দিন

গরমে হাঁসফাঁস করতে করতে অনেকেরই মনে হয় কয়েকটা দিন বেরিয়ে আসার কথা। তবে এটা-ওটা করে আর বেরিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। গরমে ঘেমে গ্রীষ্মকালটা বাড়ির ফ্যানের তলায়ই কাটাতে হয়। [জানা অজানা দক্ষিণ ভারতের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন]

ভেবে দেখুন, যদি একটু বুদ্ধি করে পরিকল্পনা করতে পারেন তাহলে আপনার বাজেটের মধ্যেই বহু জায়গা আপনি ঘুরে দেখতে পারেন। সেই জায়গাগুলি একেবারে নিশ্চিতভাবেই আপনার মনে ধরবে। [স্বপ্নসুন্দর অরুণাচল প্রদেশে কাটিয়ে আসুন কয়েকদিন]

এরকমই কয়েকটি জায়গা রয়েছে ভারতের পশ্চিমের রাজ্য কর্ণাটকে। যদি এবারের গরমে কয়েকদিনের ছুটি প্ল্য়ান করতে পারেন তাহলে এখানকার পাহাড়ি এলাকায় কয়েকটা দিন কাটানো একেবারে মন্দ হবে না। [হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট]

কর্ণাটকের পাহাড়ি এলাকাগুলির মধ্যে যে জায়গাগুলি সবচেয়ে উল্লেখযোগ্য সেগুলির সম্পর্কে একঝলকে জেনে নিন নিচের স্লাইড থেকে। [ভারতের সেরা 'রোমান্টিক স্পট']

কুর্গ

কুর্গ

কুর্গকে 'ভারতের স্কটল্যান্ড' বলা হয়। পশ্চিমঘাট পর্বতের এই পাহাড়ি এলাকা গরমে ঘুরে বেড়ানোর পক্ষে আদর্শ।

চিকমাগালুর

চিকমাগালুর

এখানকার কফির বাগান, পাহাড়ি ঝরনা ও পাহাড়ি শোভা এককথায় ছুটি কাটানোর পক্ষে আদর্শ।

কোড়াচাদরি

কোড়াচাদরি

পশ্চিমঘাট পর্বতমালার কোলে দক্ষিণ ভারতের অন্যতম দর্শনীয় স্থান এই কোড়াচাদরি। কর্ণাটকের দশম উচ্চতম চূড়া এটি। ঘন জঙ্গলে ঢাকা এই শৃঙ্গে ওঠার জন্য বেশ কয়েকটি ট্রেকিং রুট রয়েছে। বর্ষাকালে এই জায়গার শোভা আরও বেড়ে যায়।

আগুম্বে

আগুম্বে

কর্ণাটকের শিমোগা জেলার একটি ছোট গ্রাম আগুম্বে। 'রেইন ফরেস্ট' হিসাবে পর্যটকদের কাছে এর মূল আকর্ষণ রয়েছে। পাহাড়ের গায়ে গহন অরণ্য ও সঙ্গে নিরন্তর বৃষ্টি, যার ফলে এই জায়গাকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলে ডাকা হয়।

নন্দী হিলস

নন্দী হিলস

বেঙ্গালুরু থেকে একদিনের মধ্যে গিয়েই ফিরে আসা যায় এমন জায়গাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল নন্দী হিলস।

নাগরহোল ন্যাশনাল পার্ক

নাগরহোল ন্যাশনাল পার্ক

এখানকার ঘন অরণ্য গ্রীষ্মে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ।

বন্দিপুর

বন্দিপুর

বন্দিপুরও জঙ্গলে ঘেরা একটি দারুণ জায়গা। উইকএন্ডে বেঙ্গালুরুতে বসবাসকারী প্রচুর বাঙালি এখানে ঘুরতে যান। মার্চ থেকে মে মাস পর্যন্ত এই জায়গা ঘোরার পক্ষে আদর্শ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+