(ছবি) স্ত্রীকে 'সারপ্রাইজ' দিন রোমান্টিক আউটিং, কোথায় কাটাবেন নিভৃতে দু'দণ্ড?

আজকালকার ব্যস্ত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যেও যেন সারা সপ্তাহে দেখা হয় না। আর সপ্তাহান্তে বন্ধুবান্ধব নয় আত্মীয়স্বজন। একে অপরের সঙ্গে নির্জনে নিভৃতে দুদণ্ড কাটাবেন তার জো নেই। ফলে একে অপরকে ঠিকভাবে জানা হয়ে ওঠে না। দূরত্ব ক্রমশই বাড়তে থাকে।

সম্পর্কের খাদের ধারে চলে আসার আগে নিজে থেকে উদ্যোগ নিন। স্ত্রীকে নিয়ে একান্তে বেড়িয়ে আসুন ২-৩ দিন। মন খুলে কথা বলুন, ভাগ করে নিন একে অপরের আবেগ। কোথায় যাবেন কীভাবে যাবেন তা ভাবার প্রয়োজন নেই।

নীচে কয়েকটি জায়গার তালিকা দেওয়া হল, বেছে নিন শুধু কোথায় যাবেন। আর ব্যস স্ত্রীকে 'সারপ্রাইস' দিন এক টুকরো মনোরম প্রকৃতি, আর একটা সুযোগ, আপনাকে ভাল করে চেনার-জানার। সুযোগের সদ্ব্যবহার করুন আপনিও।

আসুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় যাওয়া যেতে পারে।

মংলাজোড়ি

মংলাজোড়ি

ছোট্ট অবকাশে যেতেই পারেন মংলাজোড়ি। কিন্তু পাখি ভালোবাসলে আপনার অতিরিক্ত পাওনা ঘটবে। সকাল থেকে সাঁঝ পর্যন্ত পাখিদের ওড়াউড়ি, বাচ্চাদের খাওয়ানো, ডানা ঝটপট দেখতে দেখতে সময় গড়িয়ে যাবে। নৌকোয় চেপে একদম পাখিদের সংসারে ভিড়ে যেতে পারেন।

চামুর্চি

চামুর্চি

মাটির সোঁদা গন্ধ ভালোবাসেন? কিংবা একই সঙ্গে ঢেউখেলানো পাহাড় আর মখমলে চা বাগানের ছবি পেতে ইচ্ছে করছে? তা হলে কিন্তু ডুয়ার্সের চামুর্চি হতে পারে আপনার আদর্শ গন্তব্য।

তিনচুলে

তিনচুলে

চিলিকা

চিলিকা

সপ্তাহ শেষের ছুটি হোক কিংবা সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা অথবা লম্বা অলস ছুটি, কোনও ক্ষেত্রেই চিলিকার জুড়ি নেই।

দুয়ারসিনি

দুয়ারসিনি

একগাদা পয়সা খরচ করে পাহাড়-জঙ্গল দেখতে সুদূরে পাড়ি দেওয়ার কী দরকার? বরং কম খরচে ঘুরে আসুন 'রূপকথার জগৎ' দুয়ারসিনি। গা ছড়িয়ে বিশ্রামই হোক বা রাতে বিছানায় শুয়ে ধামসা-মাদলের তাল গোনা, এক কথায় একমেবাদ্বিতীয়ম দুয়ারসিনি।

গারুচিরা

গারুচিরা

চলুন উত্তরবঙ্গের গারুচিরা। বিশ্রামের পক্ষে দারুণ জায়গা তো বটেই, ছবি তোলা যাঁদের নেশা, তাঁরাও খোরাক পাবেন এই গারুচিরায়

জম্পুই

জম্পুই

কার্শিয়াং-কালিম্পং তো চেনা জায়গা। ছুটিতে একবার ঘুরেই আসুন না জম্পুই। সারা বছরই যাওয়া যায় সেখানে। শুধু পরিকল্পনা করে বেরিয়ে পড়লেই হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+