পাখি ভালোবাসেন? ঘুরে আসুন মংলাজোড়ি
কেন যাবেন: ছোট্ট অবকাশে যেতেই পারেন। কিন্তু পাখি ভালোবাসলে আপনার অতিরিক্ত পাওনা ঘটবে। সকাল থেকে সাঁঝ পর্যন্ত পাখিদের ওড়াউড়ি, বাচ্চাদের খাওয়ানো, ডানা ঝটপট দেখতে দেখতে সময় গড়িয়ে যাবে। নৌকোয় চেপে একদম পাখিদের সংসারে ভিড়ে যেতে পারেন। হুইসকার্ড টার্ন, ব্রোঞ্জ উইঙ্গড জাকানা, ওরিয়েন্টাল প্র্যাটিনকোল, শামুকখোল, কটন টিল ইত্যাদি নানা ধরনের পাখি রয়েছে এখানে। শীতকালে পাখির সংখ্যা আরও বেড়ে যায়। তখন দেশ-বিদেশ থেকে ঝাঁক বেঁধে আসে পরিযায়ী পাখিরা। পাখি ছাড়াও নানা ধরনের মাছ, গিরগিটি ইত্যাদি দেখতে পাবেন।
আরও পড়ুন: চলুন নৈসর্গিক পঞ্চলিঙ্গেশ্বর, জুড়ে নিন কুলডিহাও
আরও পড়ুন: স্মরণীয় ছুটি কাটাতে চলুন রমণীয় শঙ্করদহ
কীভাবে যাবেন: চিলিকা হ্রদের উত্তর প্রান্তে মংলাজোড়ির অবস্থান। আপনাকে হাওড়া থেকে প্রথমে পৌঁছতে হবে বালুগাঁও। হাওড়া থেকে সরাসরি বালুগাঁও যাচ্ছে ১২৭০৩ ফলকনুমা এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল। বালুগাঁও স্টেশন থেকে গাড়ি পাবেন। একটু দরদাম করে নেবেন। বালুগাঁও থেকে মংলাজোড়ি ৩০ কিলোমিটার।
কোথায় থাকবেন: মংলাজোড়িতে নিজেরা যেতে পারেন কিংবা প্যাকেজ ট্যুরে নাম লেখাতে পারেন। যোগাযোগ করুন- মংলোজোড়ি ইকো ট্যুরিজম, মংলোজোড়ি, জেলা- খুরদা, ওডিশা। এদের ফোন নম্বর হল- ০৮৮৯৫২৮৮৯৫৫/08895288955 বা ০৯৭৭৬৬৯৬৮০০/09776696800
ই-মেইল করতে পারেন: mangalajodiecotourism@gmail.com
গাইড পেতে যোগাযোগ করতে পারেন: নন্দকিশোর ভুজবল (০৯৯৩৭১৫৩৮৫৭/09937153857)
মনে রাখুন: পাখি দেখতে গিয়ে হইচই একদম নয়। সঙ্গে ক্যামেরা চাই-ই চাই।













Click it and Unblock the Notifications