New Year 2025: সঙ্গীর সঙ্গে কম খরচেই দেশের এই জায়গাগুলিতে নববর্ষ পালন করে আসুন আপনিও

চলছে উৎসবের মরসুম। আর এই সময় সকলেই কমবেশি ঘুরতে যাচ্ছেন। কেউ বা দূরে ঘুরতে যাচ্ছেন। কেউ বা আবার বিদেশের মাটিতে পা রাখছেন। যদি আপনি নতুন বছর আনন্দের সঙ্গে উপভোগ করতে চান তাহলে এই জায়গাগুলিতে ঘুরতে যেতেই পারেন। নববর্ষ উদযাপনে ভারতের এই জায়গাগুলির থেকে আর ভালো কোনও জায়গা আছে বলে মনে হয় না।

এখানে কিন্তু খুব কম খরচে আপনি পৌঁছে যেতে পারবেন। আর তাছাড়া এখানে কিন্তু খুব কম পয়সাতেও আপনি ঘুরতে পারবেন। তাছাড়া এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ। তাহলে মনের মানুষের সঙ্গে নববর্ষ কোথায় উদযাপন করবেন আপনি। রইল ঘোরার সেই ঠিকানা।

goa

  • গোয়া

যদি আপনি পার্টি করতে পছন্দ করেন কিংবা সমুদ্র সৈকতের প্রতি আপনার বিশেষ আকর্ষণ থাকে, তাহলে দেরি না করেই ঘুরে আসুন গোয়াতে। পালোলেম ও আগোন্ডার মতন শান্ত জায়গাগুলিতে আপনি কিন্তু খুব সুন্দর ভাবে আপনার জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। তাছাড়া এখানে আপনি কিন্তু খুব কম খরচেই যেতে পারবেন। তাই এই নববর্ষ উদযাপন করুন গোয়াতে।

  • হিমাচলপ্রদেশ

যারা প্রকৃতিপ্রেমী অর্থাৎ প্রকৃতির মধ্যে নিজেদের শান্তি খুঁজে পেতে চান, তারা কিন্তু হিমাচল প্রদেশে ঘুরতে যেতে পারবেন। এখানে গেলে অবশ্যই বন ফায়ার পার্টি করতে পারবেন। তাছাড়া গেস্ট হাউজ গুলো কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকবে। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের দারুন তা বলার অপেক্ষা রাখে না।

  • রাজস্থান

নববর্ষে এবার আপনি কিন্তু রাজস্থানের জয়পুরে ঘুরতে যেতে পারেন। এখানে গেলে ঘুরতে গেলে পাবেন রুফটফ ক্যাফেও। এখানে আপনি আপনার মনের মানুষের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। তাছাড়া স্ট্রিট ফুড খেতে একদমই ভুলবেন না। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি কিন্তু অসাধারণ। সেই সঙ্গে এখানে নববর্ষ সবাইকে প্রচুর আতশবাজি ফাটান। আপনি কিন্তু বাড়ির সদস্যদের সঙ্গেও ঘুরে আসুন রাজস্থান।

  • পুদুচেরি

যদি আপনি সমুদ্রসৈকাতে ধারে বসে আপনার মনের মানুষকে সঙ্গে একটু সময় কাটাতে চান, তাহলে এই নিরিবিলি সমুদ্রসৈকতে আপনি যাওয়ার প্ল্যান করতেই পারেন। আপনার সামর্থ্যের মধ্যেই কিন্তু পড়বে এই জায়গাটি। সমুদ্রসৈকতের ধারে ক্যাফেতে আপনি কিন্তু খুব কম খরচেই নববর্ষ উদযাপন করতে পারবেন।

  • ঋষিকেশ

গঙ্গার ধারে এবার আপনি আপনার সঙ্গীকে নিয়ে নববর্ষ পালন করে আসুন। নদীর তীরে বন ফায়ার, ক্যাম্পিং, রাফটিং করতে একদমই ভুলবেন না। ২০২৫ সালের নববর্ষ কিন্তু আপনার চিরকাল মনে থাকবে। কারণ ঋষিকেশ যে ঘোরার জন্য অসাধারণ একটি জায়গা, তা আমরা সকলেই জানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+