বর্ষায় ইলিশ উৎসবে মশগুল বাঙালি, সপ্তাহান্তের ছুটিতে সুন্দবন সফরের পরিকল্পনা, মোটা টাকা গুনতে হবে এবার
ভ্রমণ প্রেমীদের জন্য দুঃসংবাদ। যাঁরা সপ্তাহান্তের ছুটিতে সুন্দরবন যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা জেনে রাখুন এবার সুন্দরবন সফরে কিন্তু খরচ বাড়ছে। কারণ পর্যটকদের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে। অর্থাৎ ইলিশের স্বাদ নিতে নিতে যাঁরা ভাবছেন দক্ষিণরায়ের দর্শন নেবেন তাঁকে মোটা কড়ি গুণতে হবে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের মাথাপিছু প্রবেশ মূল্য অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। পর্যটকরা যে লঞ্চ, ভুটভুটিতে করে সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পে যাবেন সেগুলির প্রবেশ মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবছর এই লঞ্চ এবং ভুটভুটি গুলির রেজিস্ট্রেশন বাড়ানো হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম।

এর আগে সুন্দরবনে ঘুরতে গেলে পর্যটকদের মাথাপিছু ১২০ টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হতো। সেটা বাড়িয়ে একধাক্কায় ১৮০ টাকা করে দেওয়া হয়েছে। পর্যটকরা নেতিধোপানি পর্যটন কেন্দ্রে গেলে ৩০০ টাকা করে দিতে হবে। আগে দিত হতে ২৮০ টাকা করে। আবার সজনেখালি ওয়াচটাওয়ারে উঠতে হলে মাথাপিছপ ৫০ টাকা করে দিতে হবে। যেকা আগে ৩০ টাকা করে দিতে হতো।
বিদেশি পর্যটকদের ক্ষেত্রে সেই ভাড়া আরও বেশি। ৫০০ টাকায় জায়গায় এখন তাঁদের ১০০০ টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে। তার সঙ্গে যাতে করে সুন্দরবনে ঘুরবেন সেই ভুটভুটির ভাড়াও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভুটভুটির ভাড়া এখন ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। আগে ছিল ৬০০ টাকা। লঞ্চের ক্ষেত্রে যেখানে ১০০০ টাকা ছিল সেটা বাড়িয়ে একেবারে ১৫০০০ টাকা করে দেওয়া হয়েছে্। এসি লঞ্চ হলে এবার একেবারে ৩০০০ টাকা দিতে হবে। আগে দিতে হতো ২০০০ টাকা।
এছাড়া ভুটচভুটি এবং লঞ্চের বার্ষিক রেজিস্ট্রেশন খরচও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করে দেওয়া হয়েছে্। আবার গাইডদের চার্জও বা়ড়িয়ে দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে গাইডদের ভাড়া ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করে দেওয়া হয়েছে। বিদেশি পর্যটক হলে দিতে হবে ২০০০ টাকা। কাজেই সুন্দরবন ভ্রমণে যাবেন বলে যাঁরা ঠিক করে রেখেছেন তাঁরা আগে থেকে হিসেব করে নিন পকেট কতটা পারমিট করবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications