দেশের পর্যটন মান চিত্রে সেরা গ্রামের মুকুট বাংলার, সোশ্যাল মিডিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী
কিরীটেশ্বরীকে দেশের 'সেরা পর্যটন গ্রাম' হিসাবে মনোনীত করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডলে এ কথা জানিয়ে লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে।'
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের 'সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা' হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই।

সতী পীঠের অন্যতম পীঠস্হান হিসেবে পরিচিত এই মুর্শিদাবাদ জেলার কীরিটেশ্বরী মন্দির।মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে কিরীটেশ্বরী গ্রামে মন্দিরের অবস্থান। জনশ্রুতি, সেখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে দেবীকে 'মুকুটেশ্বরী' বলেও ডাকা হয়।
Glad to share and announce that Kiriteshwari in the Murshidabad district of West Bengal has been selected by the Ministry of Tourism, Government of India, as the Best Tourism Village of India. The selection has happened in the Best Tourism Village Competition,2023, from among 795…
— Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2023
ইতিহাস থেকে জানা যায়, ১৪০৫ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তার পরে উনবিংশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করান। পরবর্তী সময়ে মন্দিরের জন্য জমি দান করেছিলেন স্থানীয় মুসলিমদের একাংশ। প্রতি পৌষে মহামায়ার পুজো উপলক্ষে মন্দির চত্বরের ওই জমিতে মেলা বসে। আয়োজনের মূল দায়িত্বে থাকেন মুসলিমরাই।












Click it and Unblock the Notifications