এবারও সেরার সেরা ‘অনুরাগের ছোঁয়া’! কত নম্বরে স্থান পেল ‘জগদ্ধাত্রী’, দেখুন টিআরপির তালিকা

প্রতি সপ্তাহে টিআরপির তালিকা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন সিরিয়াল প্রেমীরা। চলতি সপ্তাহের টিআরপির তালিকা ইতিমধ্যে চলে এসেছে, সেই তালিকায় কোন ধারাবাহিক কোন ধারাবাহিককে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল, দেখুন। এবারও কিন্তু জগদ্ধাত্রী তার নিজের স্থান প্রথমে ধরে রাখতে পারল না, চলতি সপ্তাহে সেরার সেরা শিরোপা জিতে নিল অনুরাগের ছোঁয়া। দীপা, সূর্য মুখোমুখি আসতেই যেন যেন ধামাকা হল। আর সেখানেই যেন এই ধারাবাহিকটি বাজিমাত করল। তবে দ্বিতীয় স্থান পেয়েছে জগদ্ধাত্রী।

কত নম্বরে স্থান পেল মিঠাই

কত নম্বরে স্থান পেল মিঠাই

তবে মিঠাই ধারাবাহিকটি কিন্তু ক্রমেই হারাচ্ছে তার পজিশন। কারণ দিনদিন নিম্নমুখী হচ্ছে মিঠাইযয়ের টিআরপির তালিকা। এই সপ্তাহে মিঠাই কিন্তু নবম স্থানে নেমে এসেছে। যার প্রাপ্ত নম্বর ৬.৫। তবে টিআরপি তালিকায় ভালো জায়গা দিয়ে স্থান করে নিয়েছে, নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম সিরিয়ালটি। তাদের প্রাপ্ত নাম্বর ৭.৬।

কোন কোন সিরিয়াল টিআরপি তালিকায় আসতে পারেনি

কোন কোন সিরিয়াল টিআরপি তালিকায় আসতে পারেনি

সদ্য শুরু হওয়া ধারাবাহিক রাঙা বউ, পঞ্চমী, ষষ্ঠ স্থানে উঠে এসেছে। যাদের প্রাপ্ত নম্বর ৭.২। তবে নতুন ধারাবাহিক সোহাগ জল থেকে তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি তাদের টিআরপির তালিকায় নিজের জায়গা করে নিতে পারেনি।

দেখে নিন এই সপ্তাহের টিআরপির তালিকা

দেখে নিন এই সপ্তাহের টিআরপির তালিকা

  • প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.৫)
  • দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৮)
  • তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.০)
  • চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি (৭.৮)
  • পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু ও বাংলা মিডিয়াম (৭.৬)
  • ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী ও রাঙা বউ(৭.২)
  • সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া ও আলতা ফড়িং (৭.০)
  • অষ্টম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৬.৯)
  • নবম স্থানে রয়েছে মিঠাই (৬.৫)
  • দশম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল ও সাহেবের চিঠি (৫.৯)
ফের পর্দায় ফিরলেন এই জনপ্রিয় অভিনেতা

ফের পর্দায় ফিরলেন এই জনপ্রিয় অভিনেতা

অপরদিকে, আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা।

অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+