টিআরপির সেরা দশের তালিকা থেকে ছিটকে গেল ‘মিঠাই’, কত নম্বরে সোহাগ জল, পঞ্চমী
বৃহস্পতিবার সিরিয়ালপ্রেমীরা টিআরপির তালিকা দেখার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় বেশ রদ বদল হতে দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে ইতিমধ্যে হাতে টিআরপির তালিকা চলে এসেছে। দেখুন কে কোন স্থান দখল করেছে।

কত নম্বর পেল অনুরাগের ছোঁয়া
চলতি সপ্তাহতেই প্রথম স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। তবে অনেকটাই নম্বর কম পেয়েছে সে। তার প্রাপ্ত নম্বর ৮.৭। নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী। তার প্রাপ্ত নম্বর আট।

তৃতীয় স্থান দখল করেছে কোন সিরিয়াল
গৌরী এলো, নিম ফুলের মধুকে হারিয়ে খেলনা বাড়ি তৃতীয় স্থান দখল করেছে। যার নম্বর ৭.৫। তবে নিম ফুলের মধুর সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে গৌরী এলোর। যাদের প্রাপ্ত নম্বর ৭.৩।

মিঠাই কোন স্থান দখল করল
তবে মিঠাই ভক্তদের জন্য খুব খারাপ খবর, এই সপ্তাহে মিঠাই কিন্তু তার নিজের জায়গা ধরে রাখতে পারেনি। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে উঠে এসেছে রাঙা বউ। যার প্রাপ্ত নম্বর ৬.৭। ষষ্ট স্থানে পিছিয়ে গেছে পঞ্চমী। যার প্রাপ্ত নম্বর ৬.৩।

সোহাগ জলের প্রাপ্ত নম্বর কত
টিআরপির তালিকায় নিজের জায়গা তৈরি করে ফেলেছে সোহাগ জল। অষ্টম স্থান অধিকারী সে। তবে গাঁটছড়া কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। যার প্রাপ্ত নম্বর ৫.৮, দশম স্থান পেয়েছে সে।

দেখুন একনজরে টিআরপির তালিকা
- প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৭)
- দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.০)
- তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি (৭.৫)
- চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.৩)
- পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ (৬.৭)
- ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী (৬.৩)
- সপ্তম স্থানে রয়েছে মেয়েবেলা (৬.১)
- অষ্টম স্থানে রয়েছে সোহাগ জল (৬.০)
- নবম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল (৫.৯)
- দশম স্থানে রয়েছে গাঁটছড়া (৫.৮)
আসছে 'মুকুট' ধারাবাহিক, ২৭ মার্চ থেকে রাত সাড়ে নটায় আসবে আসন্ন ধারাবাহিক মুকুট। তাহলে কোন সময় দেখানো হবে তোমার খোলা হাওয়া, শোনা যাচ্ছে রাত ৯ টার স্লটে আনা হবে স্বস্তিকা ও শুভঙ্করের ধারাবাহিক তোমার খোলা হাওয়ায়। তাহলে হানিফ বাফনা এবং শ্বেতার ধারাবাহিক সোহাগ জল তাহলে কি বন্ধ হয়ে যাবে? জানা গিয়েছে যে এখনই সোহাগ জল শেষ হবে না। তবে কোন ধারাবাহিকের উপর আবারোও চলেছে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications