দিতিপ্রিয়াহীন 'রাসমণি' কে কত পয়েন্টে মাত দিল 'মিঠাই'! সপ্তাহের টিআরপি চার্ট কী বলছে
দিতিপ্রিয়াহীন 'রাসমণি' কে কত পয়েন্টে মাত দিল 'মিঠাই'! সপ্তাহের টিআরপি চার্ট কী বলছে
পর পর টিআরপি চার্টে ক্রমেই এক নম্বর জায়গা থেকে অনেকটাই নেমে আসতে শুরু করে দিয়েছে 'করুণাময়ী রানিরাসমণি' সিরিয়ালটি। এদিকে, মিঠাইয়ের হাতের তৈরি মিষ্টির জাদুতে বুঁদ গোটা বাংলা। আর সেই অনুযায়ী মানুষের ভালোবাসাও যাচ্ছে 'মিঠাই'য়ের দিকে। একনজরে দেখা যাক, এই সপ্তাহের টিআরপি চার্ট কী বলছে?

'ফার্স্টবয়' কে?
সমস্ত সিরিয়ালকে পিছনে ফেলে বাংলা সিরিয়াল মিঠাই জায়গা করে নিয়েছে টিআরপি চার্টের শীর্ষে। সিদ্ধার্থের সঙ্গে মিঠাইয়ের ডিভোর্স ও মিঠাইয়ের নতুন বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় সিরিয়ালের গুণগ্রাহী মহল। এই সপ্তাহেও সকলের ভালোবাসা নিয়ে সিদ্ধার্থ-মিঠাইয়ের প্রেম রীতিমতো এগিয়ে যাচ্ছে।

দ্বিতীয় কে?
'অপরাজিতা অপু' বাংলার সিরিয়ালের তালিকায় এবার দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ পয়েন্ট সংগ্রহ করে এই সিরিয়াল রয়েছে বাংলা সিরিয়ালের তালিকার দ্বিতীয় স্থানে। একাধিক সমালোচনার পর্ব কাটিয়ে এই সিরিয়াল নজর কেড়ে এবার টিআরপি চার্টে দ্বিতীয় স্থানে এসেছে।

তৃতীয় স্থানে কোন সিরিয়াল?
এদিকে, ৭.৮ পয়েন্ট ঘরে তুলে এই সপ্তাহে টিআরপি চার্টে এগিয়ে রয়েছে 'যমুনা ঢাকি'। এই সিরিয়ালে তৃতীয় স্থানে থেকে টিআরপি চার্টে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। এরপরই রয়েছে 'সৌগুন'। এই সিরিয়ালটির দখলে রয়েছে ৭.৫ পয়েন্ট। এদিকে, তালিকায় খানিকটা এগিয়েছে খড়কুটো।

সেরা দশে 'মিঠাই' ও 'রানি রাসমনি'র ফারক কত?
এই সপ্তাহের টিআরপি চার্টে প্রথমে রয়েছে ১০.৯ পয়েন্ট নিয়ে 'মিঠাই'। 'যমুনা ঢাকি' তৃতীয় স্থানে। সংগ্রহে ৭.৮।দ্বিতীয়তে রয়েছে 'অপরাজিতা অপু'। সংগ্রহে ৯.০। 'কৃষ্ণকলি' চলে গিয়েছে ৭.৩ নম্বরে। পঞ্চমে রয়েছে 'কৃষ্ণকলি'। 'রানি রাসমণি' রয়েছে ষষ্ঠস্থানে। তার দখলের পয়েন্ট ৭.১। ফলে বেশ কিছু পয়েন্টে যে 'রানী রাসমণি'কে 'মিঠাই' পিছনে ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, 'শ্রীময়ী' রয়েছে সপ্তমে। খড়কুটো ৭.৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এছাড়াও সপ্তমে রয়এছে মহাপীঠ তারাপীঠ, গঙ্গারাম রয়েছে সপ্তমে। জীবনসাথী রয়েছে অষ্টমে, বরণ রয়েছে নবম এ, গ্রামের রানি বিনাপাণী রয়েছে দশমে।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications