তবে কি এই টেলি অভিনেতার প্রেমে পড়লেন অভিনেত্রী শ্রীমা?
অভিনেত্রীর শ্রীমা ভট্টাচার্যের জন্মদিনে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের আদুরে মাখা পোস্ট এবং ভিডিও দেখে এবার অনুগামীরা নিশ্চিত হয়েছেন তারা দুজন দুজনের প্রেমে পড়েছেন।
টেলি পাড়ায় কান পাতলেই কানাঘুষা শোনা যাচ্ছিল শ্রীমা ও ইন্দ্রনীলের মধ্যে নাকি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ তারা দুজন দুজনের প্রেমে পড়েছেন। তবে তার যথাযথ কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল,। বলা হয় যা রটে তার কিছু তো বটেই! তবে সেই ঘটনাই যেন সত্যি হল। গতকাল অভিনেত্রীর শ্রীমা ভট্টাচার্যের জন্মদিনে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের আদুরে মাখা পোস্ট এবং ভিডিও দেখে এবার অনুগামীরা নিশ্চিত হয়েছেন তারা দুজন দুজনের প্রেমে পড়েছেন।

আগেও পাহাড়ে ঘুরেছেন একসঙ্গে শ্রীমা এবং ইন্দ্রনীল, সেই ছবি সেই একই জায়গায় তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে অনেক অনুগামীরা আন্দাজ করেছিলেন তারা একসঙ্গে ঘুরতে গেছেন। যদিও সে কথা তাঁরা কখনোই নিজের মুখে প্রকাশ করেননি। তবে শ্রীমার জন্মদিনের রিল ভিডিওতে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন এই দুই তাওকা জুটি। ভিডিও শেয়ার করার পাশাপাশি অভিনেতা একটি সুন্দর সুন্দর ক্যাপশনও লিখেছেন, অভিনেতা জানিয়েছেন, শুভ জন্মদিন পার্টনার, সব সারা বিশ্বের সব আনন্দ খুশি তোমার হোক, তুমি সুস্থ থাকো এবং ফিট থাকো। এই ক্যাপশন দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা।
বর্তমানে এই দুই তারকাই কাজের জন্য খুব ব্যস্ত রয়েছেন। বর্তমানে শ্রীমা গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করছেন, তবে বসে নেই ইন্দ্রনীলও। তিনি কালার্স বাংলার নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
অপরদিকে, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্পিতা মণ্ডল এবং স্বর্ণদীপ্ত ঘোষ। তারা কিন্তু জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-রে দুজনেই অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা। দেব আর সোনার ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন তাঁরা। ধারাবাহিকতাদের এই জুটিকে অভিনয় দেখে সকলেই খুশি হয়েছেন। পর্দার প্রেম এবার গড়িয়েছে বাস্তবেও!
মাঝে মধ্যে এই টেলিজুটিকে দেখা সোশ্যাল মিডিয়ার পর্দায়। তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই মাঝেমধ্যেই নানান রিলস থেকে নানান ভিডিও এবং নানান ছবিও পোস্ট দেখা যায়। নিজের ইনস্টাগ্রামে অর্পিতা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে স্বর্ণদীপ্তর বাইককে হাঁটুর ওপর আলগা ভাবে বসে থাকতে দেখা গেছে। দেখা যাচ্ছে একটা বাইকের ওপর আলতো করে বসে রয়েছেন স্বর্ণদীপ্ত তার সঙ্গে রোমান্সে মজেছেন অর্পিতা। কালো টপ এবং ডেনিম হট প্যান্টে দারুন গ্ল্যামারাস লাগছে অর্পিতাকে। সেখানেই তার টোনড পা দেখা যাচ্ছে, নিজেকে সুন্দর দেখাতে তিনি চুল খুলে রেখেছেন। সেই সঙ্গে নিয়েছেন স্লিং ব্যাগ।












Click it and Unblock the Notifications