পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত

শুটিং সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বরানগরে। জানা গিয়েছে, অভিনেত্রী শুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি লরি আচমকাই ধাক্কা মারে বাইকটিকে। আর ঘটনাস্থলেই গুরুত্বর জখম হন তিনি, স্থানীয়রা দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশেরা ঘাতক লরিটিকে আটক করেছে। অ্যাপ বাইকে করে অভিনেত্রী বরানগরের নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, আচমকাই ঘটে যায় এমন দুর্ঘটনা। পানিহাটি রেলওয়ে পার্কে তিনি তাঁর বাপের বাড়িতে ফিরছিলেন। সেই সময় নগর ঘোষপাড়া রোড এর কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে।

 সুচন্দ্রা দাশগুপ্ত

আর সেই সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য ব্রেক কষে বাইক চালক। ঘটনায় পড়ে যায় বাইকের পেছনে বসা সুচন্দ্রা। জানা গিয়েছে, অভিনেত্রীর মাথায় কিন্তু হেলমেটও ছিল, তবে ঘটনায় সময় সেটিও ভেঙে গুড়িয়ে যায়। জানা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে শেষ রক্ষা হল না। প্রাণ হারালেন টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। এই ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

 সুচন্দ্রা দাশগুপ্ত


অভিনেত্রী সুচন্দ্রা অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন, ধারাবাহিকের খুব পরিচিত মুখ তিনি, জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোতেও তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের প্রশংসা সব সময়েই অনুগামীরা পছন্দ করেছেন। অভিনেত্রী সুচন্দ্রার মৃত্যুতে শোকাহত হয়েছেন তাঁর ভক্তরাও। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত পরিবার থেকে টলি পাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+