শীতের মরশুমে ভালবাসার উষ্ণতা, এবার খোলাখুলি প্রেম করছেন শ্যামৌপ্তি ও রণজয়?
শীত মানে গরম চা, বেড়াতে যাওয়া, পিকনিক আর বড়দিনের আনন্দ তো বটেই শীত মানে ভালবাসার মরশুমও। আর তাই ভালোবাসার হাওয়া লেগেছে সেলেবদের জীবনেও। সঙ্গীর হাত ধরে সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো থেকে শুরু করে লেট নাইট পার্টিতে প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত রেখে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করা, এরকম একাধিক ক্ষেত্রে ধরা দিচ্ছেন তারকারা।
এবার আরও এক মহা চমক মিলল অনুরাগীদের জন্য। শীতের সকালে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে গরম চায়ে চুমুক দিতে দেখা গেল শ্যামৌপ্তি ও রণজয়কে। একসঙ্গে হাতে হাত রেখে ঘুরে বেড়ানো চায়ের কাপে চুমুক দেওয়া এইসব কি প্রেমের ইঙ্গিত? তাহলে কি প্রকাশ্যেই এবার ভালোবাসার বন্ধনে ধরা দিলেন এই দুই তারকা? এরকম একাধিক প্রশ্ন উঠে এসেছে। কিন্তু হঠাৎ করে রাস্তার ধারে একসঙ্গে চা খাওয়ার সিক্রেটটা কী?

আসলে আগামী একটি আবার প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি। আর তার জন্যই কলকাতার রাস্তায় শুটিং করতে যান দুজন। এর আগে গুড্ডি ধারাবাহিকে শ্যামৌপ্তি ও রণজয়কে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে গুড্ডি এবং স্যারজির কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ হয়েছিল দর্শকদের। আর সে কথা মাথায় রেখেই আগামী প্রজেক্ট একসঙ্গে করছেন এই দুই তারকা।
তবে বলে রাখা ভালো শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয়, বরং রিয়েল লাইফেও নাকি একে অপরের সঙ্গে বেশ মাখোমাখো সম্পর্ক রয়েছে এই দুই তারকার। এমনকি বেশ কয়েকটি অনুষ্ঠান, জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে এই দুই তারকাকে। আর তাই দুজনের প্রেমের গুঞ্জন এখন শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলেই। তবে দুজনের মধ্যে কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।












Click it and Unblock the Notifications