নাচ–গান, ব্যান্ড–বাজার সঙ্গে ধুমধাম করে বিয়ে করলেন রাহুল বৈদ্য ও দিশা পারমার
নাচ–গান, ব্যান্ড–বাজার সঙ্গে ধুমধাম করে বিয়ে করলেন রাহুল বৈদ্য ও দিশা পারমার
অবশেষে প্রতীক্ষার অবসান সঙ্গীত শিল্পী রাহুল বৈদ্যের সঙ্গে বিয়ে হয়ে গেল টেলিভিশন অভিনেত্রী দিশা পারমারের। শুক্রবার মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে এই টেলিভিশন যুগলের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের ঘোষণা
কিছুদিন আগেই তারকা জুটি তাঁদের বিয়ের খবর ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁরা যৌথভাবে বিবৃতি দিয়ে বলেছিলেন, 'আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে খুব আনন্দের সঙ্গে এই বিশেষ মুহূর্ত শেয়ার করছি। আমরা খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিয়ে ১৬ জুলাই ঠিক হয়েছে।'
রিয়ালিটি শোতে বিয়ের প্রস্তাব
৩৩ বছরের রাহুল বৈদ্য রিয়ালিটি শো বিগ বসে থাকার সময়ই ন্যাশনাল টেলিভিশনে তাঁর দীর্ঘদিনের বান্ধবী দিশা পারমারকে তাঁর জন্মদিনের দিন বিয়ের প্রস্তাব দেন। এরপর দিশা এই শোয়ের চূড়ান্ত পর্যায়ের কিছুদিন আগে অতিথি হিসাবে আসেন তখন রাহুল তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। ফেব্রুয়ারিতে বিগ বস শেষ হওয়ার পর পরই এটা শোনা গিয়েছিল যে তাঁরা শীঘ্রই বিয়ে করবেন। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভের কারণে এই বিয়ে কিছুদিন পিছিয়ে যায়।
ভাইরাল বিভিন্ন অনুষ্ঠানের ছবি–ভিডিও
রাহুল ও দিশা পারমারের ফ্যান পেজে বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানের ছবি শেয়ার করা হয়েছে। যেখানে বুধবার দিন মেহেন্দি সেরিমনিতে দিশাকে মেহেন্দি পরে দেখা গিয়েছে এবং বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠানেও হলুদ মেখে দিশা ও রাহুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়েতে উপস্থিত হয়েছেন রাহুলের বিশেষ বন্ধু আলি গনিও। বরবেশে রাহুলের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন আলি। এছাড়াও ব্যান্ড-বারাতের সঙ্গে নাচতে দেখা গিয়েছে রাহুল ও তাঁর বন্ধুদের।
বিয়ের পোশাক
এদিন দিশার পরনে ছিল লাল রঙের ডিজাইনার লহেঙ্গা ও তার সঙ্গে মানানসই কুন্দন সেট, হাতে চূড়া ও লাল রঙের চুড়ি। রাহুল পরেছিলেন সাদা রঙের দারুণ একটি ডিজাইনার শেরওয়ানি ও মাথায় সোনালি রঙের পাগড়ি। তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিন রাহুল হাঁটু মুড়ে বসে দিশাকে আংটি পরিয়ে দেন। এই দুই তারকা জুটির সুখময় বিবাহিত জীবনের কামনায় সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা বইছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications