জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’, কারা থাকছেন অভিনয়ে
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’, কারা থাকছেন অভিনয়ে
নতুন ধারাবাহিক আসা মানে খুশি আর যেন ধরে না সিরিয়াল প্রেমীদের! তাদের খিদে মেটাতেই এবারও জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম 'ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকটি দুই বোনের গল্প নিয়েই শুরু হবে। ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে ধারাবাহিকের প্রোমো। এখানে অভিনয় করতে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস ও শ্বেতা মিশ্র। সিরিয়াল দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।

কবে থেকে শুরু হবে ধারাবাহিকটি
৩০ জানুয়ারি থেকে শুরু হবে এই ধারাবাহিকটি। এই নতুন ধারাবাহিকে খবরে খুশি হয়েছেন বাংলা ধারাবাহিকের ভক্তরা। সিনেমা থেকে ওয়েব সিরিজ এবং ধারাবাহিকে বেশ জনপ্রিয় অভিনেতা হলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের ধূলোকণা ধারাবাহিকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল অভিনেতাকে। তিনি কিন্তু বাবা ও বেবি ছবিতেও বিশেষ নজর কেড়েছেন তিনি।
প্রোমোয় কী দেখা গেল
যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুই বোন ও এক প্রফেসরকে নিয়ে এগোবে এই ধারাবাহিকটি। এই সিরিয়ালে প্রফেসরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মৈনাক। দুই বোন ভালোবাসা একজনকে। তবে ছোট বোনের যা পছন্দ তা কেড়ে নিতে প্রায় সব সময় পছন্দ করেন তার দিদি। মেঘার জন্মদিনের পার্টিতে তার প্রফেসরকে দেখে প্রেমে পড়ে যান মেঘার দিদি। সেখানে মেঘার দিদি হঠাৎই অসুস্থ হয়ে পরে। সে সময় মেঘার মা তাড়াতাড়ি মেঘা কে ডাকে এবং বলে তাড়াতাড়ি এদিকে আয়। তোর রক্ত ছাড়া তো ওকে বাঁচানো যাবে না। সে সময় আবেগপ্রবণ হয়ে বোন বলে দিদি তোর কিছু হবে না আমি আছি। এর থেকে বোঝা যাচ্ছে কোন এক কঠিন অসুখে আক্রান্ত মেঘার দিদি। ছোট থেকেই দিদিকে খুব ভালোবাসেন তার বোন।
জানুয়ারি মাসের ৩০ তারিখ থেকে রাত দশটায় সম্প্রচারিত হবে জি বাংলা। বর্তমানে রাত সম্প্রচারিত হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সেই জায়গাতেই আসতে চলেছে এই ধারাবাহিক। তবে অনুগামীদের প্রশ্ন তাহলে কি শেষ হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার?

আসছে আরও এক ধারাবাহিক
অপরদিকে, আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা। অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।












Click it and Unblock the Notifications