সমাজের নিয়ম পাল্টে স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন স্ত্রী! উমা সিরিয়াল দেখে ক্ষিপ্ত দর্শক
সমাজের নিয়ম পাল্টে স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন স্ত্রী! উমা সিরিয়াল দেখে ক্ষিপ্ত দর্শক
সন্ধে হলেই বাঙালিদের টিভির সামনে রিমোট হাতে বসা এক নিত্যদিনের অভ্যাস। নানা রকম বাংলা ধারাবাহিক দেখার অভ্যাস কমবেশি সকলেরই আছে। যদি নতুন কোনও সিরিয়াল আসে তা দেখা ইচ্ছা ক্রমশই বাড়তে থাকে। নতুন সিরিয়ালের গল্প জানতে সবারই ভালোলাগে। তা জানার জন্য পরতে পরতে টান থাকে। জি বাংলার বাংলা ধারাবাহিক 'উমা’ খুব পছন্দের। এই ধারাবাহিকটি খুব বেশিদিন ধরে শুরু হয়নি। কম সময়েই নেটিজেনদের মন কেড়েছে।

এই ধারাবাহিকে দেখা যায়, এক মধ্যবিত্ত পরিবারের সন্তান উমা। যার স্বপ্ন ক্রিকেটার হওয়া। আর এটাকে ঘিরেই এই ধারাবাহিকটি। উমা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। ইতিমধ্যে তিনি সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন।
প্রতি সপ্তাহে TRP এই ধারাবাহিকে বেশ ভালোই দেখা যায়। প্রথমের দিকে থাকে এই সিরিয়াল। দিনে দিনে এই ধারাবাহিকের প্রতি চাহিদা বাড়ছে নেটিজেনদের। আর তাদেরই চাহিদা পূরণ করতেই আবার এক অন্য চমক দেওয়া হবে।
বলা বাহুল্য, কিছুদিন আগেই অভির সাথে বিয়ে হয়েছিল উমার। অভির পরিবারের লোক তাঁদের এই বিয়ে মেনে নিলেও একেবারেই এই বিয়ে মানতে নারাজ অভিমন্যুর বাবা ও মামনি (পিসি)। তাঁর মধ্যে নায়িকা উমাকে বিপদে ফেলতে নায়কের বাড়িতে হাজির হয় আলিয়া ও তাঁর মা।
আর অভির পিসির চোখে উমাকে খারাপ করতে কালরাত্রির দিন নতুন মতলব আটে আলিয়া ও তাঁর মা। নাটক করে নায়কের ঘরে আগুন লেগেছে চেঁচাতে শুরু করেন। কিন্তু তাঁদের প্ল্যান একেবারেই সাকসেস হল না। কালরাত্রিতে স্বামী- স্ত্রীর মুখ দেখতে নেই তাই অভি উমার চোখে কাপড় বেঁধে দেয়। তারপর দিন ভাত কাপড়ের অনুষ্ঠান। তাতে আবার নেটিজেনদের জন্য অন্য চমক রইল।
আমাদের সমাজে প্রচলিত আছে বিয়ের পর স্বামীরা স্ত্রীদের ভাত কাপড়ের দায়িত্ব নেন। কিন্তু এই নিয়ম ভেঙে উমা দায়িত্ব নেবেন অভির ভাত কাপড়ের বলে জানিয়ে দেন। নায়িকা উমার এত সাহস দেখে তার ওপর রেগে যান নায়কের মামনি। আর এই দেখে নেটিজনদের অনেকেই রেগে গেছেন।












Click it and Unblock the Notifications