খতরো কি খিলাড়ি ১২, আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে শিরোনামে তারকারা
খতরো কি খিলাড়ি ১২, আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে শিরোনামে তারকারা
টেলিভিশনের জমজমাট শো খতরো কি খিলাড়ি। হাড় হিম করা স্টান্ট দেখিয়ে দর্শকের মনোরঞ্জন করেন প্রতিযোগীরা। ইতিমধ্যেই 'খতরো কি খিলাড়ি ১২’ নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে ভক্তদের মধ্যে। জুন মাস থেকেই রোহিত শেট্টি সঞ্চালিত ওই শোর শ্যুটিং শুরু হয়েছে।
এই বছর শো-র লোকেশন সাউথ আফ্রিকা। টেলি ইন্ডাস্ট্রির তাবড় কিছু অভিনেতাদের নিয়ে রহিত শেঠি উড়ে গিয়েছেন বিদেশে। আগেই জানা গিয়েছিল যে শিবাঙ্গী জোশী এবং এরিকা ফার্নান্ডেজ 'খতরো কে খিলাড়ি ১২’-এ অংশ নিয়েছেন। বিগ বস খ্যাত রুবিনা দিলাইকও রোহিতের অ্যাকশন শোতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি, 'কুমকুম ভাগ্য' খ্যাত অভিনেত্রী স্মৃতি ঝাঁও ওই শোতে আছেন। জনপ্রিয়তা থাকায় তারা যে বেশ মোটা অঙ্কের বেতন নিতে চলেছেন এটাও পরিষ্কার। তবে চলতি বছর শিবাঙ্গী জোশী , রুবিনা দিলাইককে পেছনে ফেলে খতরো কি খিলাড়ি ১২ -এ সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন কোন কোন তারকা?

জন্নত জুবায়ের
চলতি বছর তাবড় তাবড় টেলি তারকাদের সঙ্গে খতরো কি খিলাড়ি ১২-এর মঞ্চে দেখা যাবে জন্নত জুবায়েরকে। জান্নাত সোশ্যাল সাইটে অ্যাকটিভ তারকাদের মধ্যে একজন। ইনস্টাগ্রামে অভিনেত্রীর তার ফ্যান ফলোয়ার্স প্রচুর। এই বছর খতরো কি খিলাড়ি সিজন ১২-এ কনিষ্ঠতম প্রতিযোগী তিনি। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রতি এপিসোডে ১৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন ইয়ং ট্যালেন্ট জন্নত।

ফইজল সেখ
টাকার অঙ্কে সকলকে টপকে গিয়েছেন ফইজল সেখ। টিকটক থেকে মিউজিক ভিডিয়োতে তার জুরি মেলা ভার। এবার টেলিভিশনের জনপ্রিয় শো খতরো কি খিলাড়ি-এর জন্য শিরোনামে উঠে এসেছেন ফইজল। এপিসোড প্রতি নিচ্ছেন ১৭ লক্ষ টাকা। খতরো কি খিলাড়ি ১২ -এর পারিশ্রমিকের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

রুবিনা দিলাইক
দীর্ঘ দিন ধরে চলে আসা এই রিয়েলটি শো খতরো কি খিলাড়ির জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। এই শোতে যে স্টান্টগুলো দেখানো হয় সেই টান টান উত্তেজনা দেখতে মজা পান দর্শকরা। দর্শকের মনোরঞ্জনের জন্য এবারের শোয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। শোয়ের প্রতিটি এপিসোডের জন্য তার পারিশ্রমিক শুনলে চমকে যাওয়ার জোগার। এপিসোড প্রতি ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিচ্ছেন বিগ বস জয়ী তারকা রুবিনা দিলাইক।

শিবাঙ্গী জোশী
টিভির পর্দায় প্রতিযোগীদের অসাধারণ স্টান্ট দেখে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হয় দর্শকদের। টেলিভিশনের পর্দা থেকে সহজে চোখ সরে না। এবার টেলিভিশনের পরিচিত মুখ শিবাঙ্গী যোশী অংশ নিয়েছেন এই প্রতিযোগীতায়। রুবিনা দিলাইক আর শিবাঙ্গী যোশীর টাকার পরিমান প্রায় সমান সমান। প্রতিটি এপিসোডের জন্য শিবাঙ্গী নিচ্ছেন ১৫ লক্ষ টাকা।

স্মৃতি ঝাঁ
ছোট পর্দার জনপ্রিয় মুখ স্মৃতি ঝাঁ। খতরো কি খিলাড়ি-তে ফের স্টান্ট দেখিয়ে দর্শকের মনোরঞ্জন করবেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। প্রতি এপিসোড স্মৃতি নিচ্ছেন ৫ লক্ষ টাকা।

প্রতীক সেহজপাল
লাভ স্কুল, বিগ বস খ্যাত প্রতীক সেহজপাল খতরো কি খিলাড়ি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন। এপিসোড প্রতি ১০ লক্ষ টাকা নিচ্ছেন প্রতীক।












Click it and Unblock the Notifications