Jeetu Kamal-Nabanita Das: বউয়ের নাম টেনশন! ডিভোর্সের আগেই একি বললেন জিতু কমল?
কোনও বিবাহিত ব্যক্তির কাছে বউ মানে আসলে কী? এই বিষয় নিয়ে বহুকাল থেকেই রয়েছে বহু তর্ক। এখনকার টেকস্যাভি দুনিয়ার দৌলতে তো এ নিয়ে তৈরি হয় হাজার একটা মিম, মজার জোকস বা কার্টুন। কিন্তু এবার বউয়ের মানে আসলে কী তা বলতে শোনা গেল জনপ্রিয় অভিনেতা জিতু কমলের গলায়।
নিজের ব্যক্তিগত জীবনেও স্ত্রী নবনীতার সঙ্গে এখন যথেষ্ট টানাপোড়েন চলছে জিতুর। আর এরই মধ্যে নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে জিতুর নতুন রিল নিয়েই এখন শুরু হয়েছে চূড়ান্ত চর্চা।

নারী চরিত্র বেজায় জটিল!
নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনও 'ল' মানে না, তাই ওদের নাম ললনা! মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি ওগো বধূ সুন্দরী সিনেমার এই গানটার কথা মনে আছে সকলেরই। আর সেখানেই বার বার মহানায়কের কথায় উঠে এসেছে বউরা সব সময় কেমন হয়ে থাকেন। যদিও নিছক মজার ছলেই এই সিনেমা, সংলাপ, কিন্তু তা নিয়েও চর্চা কম হয় না। হামেশাই বিবাহিত পুরুষদের বলতে শোনা যায় বউরা নাকি কারণে অকারণে ঝগড়া করেন! তাঁদের কখন কী মুড থাকে তা বোঝাই দায় হয়ে পরে। আর সেই ইঙ্গিতই এবার দিতে শোনা গেল অভিনেতা জিতু কমলের এই ভাইরাল ভিডিওতেও। কিন্তু সত্যিই কি বউরা সবসময় ঝগড়া মন কষাকষি করেন? এই উত্তর নিয়ে আছে বিস্তর তর্ক।
একি বললেন জিতু!
সম্প্রতি নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন অভিনেতা জিতু কমল। আর সেখানে দেখা গিয়েছে বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন তিনি। সাদা চাদরে মুড়ে রয়েছে তাঁর শরীর। হঠাৎই শোনা যায় একটি মহিলা কণ্ঠ। যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বউকে ইংরেজিতে কী বলা হয়? ঘুম থেকে উঠেই এক মুহূর্ত দেরি না করেই জিতু উত্তর দেন 'টেনশন!' কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে খানিক ইতঃস্তত করে কথা ঘুরিয়ে নেন তিনি। এরপর উত্তর দেন, 'টেনশন কেন নিচ্ছ তুমি, বলছি তো আমি। ওয়াইফকে ইংরেজিতে বলে বউ।' মজার এই ভিডিও রিল স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে এখন চারদিকে শুরুই হয়েছে হইহই।
জিতু নবনীতার সম্পর্ক
অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের ব্যক্তিগত সম্পর্ক এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে। ফ্যানেদের চমকে দিয়ে আচমকাই নিজের স্যোশাল মিডিয়া সাইটে নবনীতা জানিয়েছিলেন, আর জিতুর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান না তিনি। দুজনেই কথা বলে আলোচনা করে মিলিত সিদ্ধান্ত নিয়েছেন যে ডিভোর্সের পথেই হাঁটবেন তাঁরা। সেই মত কোর্টে চলে গিয়েছে পিটিশন। এখন মাত্র কয়েক মাস প্রসেসিংয়ের অপেক্ষা। এরপর ডিভোর্সের চূড়ান্ত কাগজপত্র এসে যাবে। আর খাতায় কলমে স্বামী স্ত্রী থাকবেন না জিতু এবং নবনীতা। এমনকি বেশ কিছুদিন ধরে জিতুর সঙ্গে থাকতেনও না নবনীতা। তবে এরপর লাইভ ভিডিও করে নিজের অবস্থান স্পষ্ট করেন নবনীতা। একই সঙ্গে বিচ্ছেদ হলেও জিতু তাঁর 'বাচ্চা বউ'কে সবসময় সামলে আগলে রাখবেন বলেও জানিয়েছিলেন পোস্টে। কিন্তু ডিভোর্সের আগেই জিতুর নিছক মজার চলে করা এই রিল কি আদৌ নবনীতাকে খোঁচা দিয়েই? তা নিয়ে চলছে জোর চর্চা।












Click it and Unblock the Notifications