বাংলা ধারাবাহিকে কামব্যাক জবা, নতুন লুকে কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর!

বাংলা ধারাবাহিকে কামব্যাক জবা, নতুন লুকে কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর!

যারা সিরিয়াল দেখেন বা সিরিয়াল দেখতে ভালোবাসেন তাঁরা প্রায় সকলেই জবা নামের সাথে পরিচিত। আগে সন্ধ্যা হলেই হাতে রিমোট নিয়ে সবাই টিভির সামনে বসে পড়েতেন। আর ঘরে ঘরে চলত স্টার জলসা চ্যানেলটি। 'কে আপন কে পর’ বাংলা ধারাবাহিক। সেখানে জবাকে দেখাকে দেখা গেছে পরিচারিকা থেকে বিচারপতি হয়ে উঠতে। জবার এই অভিনয়ের জন্য ধারাবাহিকও বেড়েছিল জনপ্রিয়তা। কিন্তু ট্রোলিংও কম হয়নি। ১৫০০ পর্ব ছুঁয়ে গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে এই সিরিয়ালের সফর, তার থেকে আশ্চর্যজনকভাবে টেলিভিশনের পর্দা থেকে গায়েব ছিলেন পল্লবী শর্মা।

আবারও কামব্যাক জবা

আবারও কামব্যাক জবা

পল্লবী শর্মাকে দেখা গেছে নানান অ্যাওয়ার্ড ফাংশন বা গেম শো'তে। কিন্তু তাঁর দেখা মিললেও বাংলা ধারাবাহিকে দেখা মেলেনি তাঁর। কিছুদিন ধারাবাহিক থেকে ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর ভক্তরা তাঁকে খুব মিস করেছেন বলে জানা গিয়েছে। অনেক দিন পর পল্লবী ওরফে জবা আবারও কামব্যাক করলেন। তাঁর ভক্তদের জন্য বেশ সুখবর এটি। স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী।

বিশেষ পর্বে দেখা মিলবে অভিনেত্রীর

বিশেষ পর্বে দেখা মিলবে অভিনেত্রীর

স্টার জলসার জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর বিশেষ পর্বে দেখা মিলবে অভিনেত্রীর। সেখানে কমলার চরিত্রে দেখা যাবে পল্লবীকে। জানা গিয়েছে, অলক্ষ্মী, অপয়া সন্দেহে গ্রামের মানুষ কমলাকে আগুনে পুড়িয়ে মারতে চায়। ভগবান মা তারার অন্ধভক্ত কমলা, অথচ গ্রামের একের পর এক মেয়ে গায়েব হয়ে যাওয়ার জন্য গ্রামবাসী দায়ী করে কমলাকে। তখন মায়ের শরনাপন্ন হয় সে। কমলার সাহায্য করে বামা। আর মধ্যেই কমলার শপথ করে ফেলেন ,'আমি সকলকে খুঁজে বার করবই'।

 নতুন লুকে পল্লবী

নতুন লুকে পল্লবী

উল্লেখ্য, এই বাংলা ধারাবাহিকে হিয়াকেও এই সিরিয়ালে দেখা গেছে। যিনি 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে অভিনয় করতেন। এবার দেখা যাবে জবা ওরফে পল্লবীকে। বাংলা ধারাবাহিকে অভিনেত্রী নতুন লুকে দেখা যাবে পল্লবীকে। আর এনিয়ে একদিকে যেমন ভক্তরা অপেক্ষায়, তবে একটু মন খারাপও। কারণ তাঁরা চায় শীঘ্রই কেন্দ্রীয় চরিত্রে ফিরে আসুক তাঁদের প্রিয় পল্লবী। আগামী ৩১শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত 'মহাপীঠ তারাপীঠ'-এ দেখা মিলবে পল্লবীর। অপেক্ষায় ভক্তরা।

ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+