দেওরের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ইপ্সিতা

দেওরের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ইপ্সিতা

বাংলা টেলিভিশনের খুব পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার সেই ইপ্সিতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন খুব শীঘ্রই। পাত্র?‌ তিনিও টেলিভিশনের পরিচিত মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায়। জি বাংলার রিয়্যালিটি শো '‌দিদি নম্বর ওয়ান’‌–এসে নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলাখুলি জানালেন ইপ্সিতা।

সুবর্ণলতা থেকে ইপ্সিতা অভিনয়ে পা রাখেন

সুবর্ণলতা থেকে ইপ্সিতা অভিনয়ে পা রাখেন

ইপ্সিতা খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে ইপ্সিতা তাঁর অভিনয়ের সফর শুরু করেন সুবর্ণলতা সিরিয়ালের মাধ্যমে। এরপরই কেয়া পাতার নৌকা সহ বেশ কিছু ধারাবাহিকে ইপ্সিতা মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছে। আলো ছায়া খ্যাত অর্ণবের সঙ্গে ইপ্সিতা বেশ অনেকদিন ধরেই সম্পর্ক রয়েছে। যদিও এতদিন যাবৎ এই বিষয়ে ইপ্সিতা ও অর্ণব মুখে কুলুপ আঁটলেও এবার দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের সম্পর্কের কথা একপ্রকার স্বীকার করে নিলেন ইপ্সিতা।

আলো ছায়া সিরিয়াল থেকে সম্পর্কের সূত্রপাত

আলো ছায়া সিরিয়াল থেকে সম্পর্কের সূত্রপাত

রচনা বন্দ্যোপাধ্যায়কে ইপ্সিতা জানিয়েছেন, আলো ছায়া সিরিয়ালে তিনি ও অর্ণব একসঙ্গেই কাজ করতেন। সেখানে অবশ্য ইপ্সিতা সম্পর্কে অর্ণবের বৌদি। শুটিং ফ্লোরেই আলাপ ইপ্সিতা-অর্ণবের। সেখান থেকেই সম্পর্ক ক্রমে গাঢ় হয়। অর্ণবও টেলিভিশনের বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন। কিছুদিন যাবৎ শ্রীময়ীতে ছোটুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁদের ছবি দেখা গেলেও সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি।

ইপ্সিতা–অর্ণবের প্রেম ২ বছরের

ইপ্সিতা–অর্ণবের প্রেম ২ বছরের

জানা গেছে, এই সম্পর্কে অর্ণবের পরিবার ও ইপ্সিতার পরিবার, সবারই সম্মতি আছে! তবে রচনাকে এই পুরোটা বলার সময় একবারও নাম নেননি অর্ণবের। তবে নাম না নিলেও কারও বুঝতে বাকি নেই কার কথা বলছেন অভিনেত্রী। ইপ্সিতা জানান, তাঁদের প্রেমের বয়স এখন দু'বছর হয়েছে। আর সেইজন্য বিয়ের কথা চিন্তাভাবনা শুরু করেছেন। অর্ণবের বাড়িতে যাতায়াতও রয়েছে তাঁর।

 একান্নবর্তী পরিবারের বউ হবেন ইপ্সিতা

একান্নবর্তী পরিবারের বউ হবেন ইপ্সিতা

উত্তরপাড়ার এক একান্নবর্তী বনেদি বাড়ির ছেলে অর্ণব। হবু শ্বশুরবাড়ির একান্নবর্তী বাড়ি বোঝা যাচ্ছে ইপ্সিতা বেশ বড় সড় পরিবারের অংশ হতে চলেছেন। যদিও এখন অভিনয় নিয়েই তিনি মাস্টার্স করছেন রবীন্দ্রভারতী থেকে এবং পরবরর্তীকালে অভিনয় নিয়েই থাকতে চান।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+