বিগ বস ১৪ জিতবেন কোন সদস্য?‌ ফাইনালের আগেই বিজয়ীর নাম ঘোষণা গুগলের

ফাইনালের আগেই বিজয়ীর নাম ঘোষণা গুগলের

বিগ বস ১৪–এর উইকেন্ড কা ওয়ারে সলমন খান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে গ্র‌্যান্ড ফাইনাল পর্ব হতে আর তিন সপ্তাহ বাকি রয়েছে। বিগ বসের দর্শকরা এখন জানতে চান কে হবেন এই রিয়্যালিটি শোয়ের বিজয়ী এবং ট্রফি বাড়িতে নিয়ে যাবেন। তবে এর উত্তর ইতিমধ্যেই জেনে গিয়েছে গুগল মহাশয়।

বিগ বস ১৪ জিতবেন কোন সদস্য?‌ ফাইনালের আগেই বিজয়ীর নাম ঘোষণা গুগলের

বিকাশ গুপ্তার বাড়ি ছাড়ার পর এখন বিগ বসে রয়েছেন রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা, আলি গনি, নিকি তাম্বোলি, রাহুল বৈদ্য, দেবলীনা ভট্টাচার্য (‌ইজাজ খানের প্রক্সি হিসাবে)‌, রাখি সাওয়ান্ত এবং আরশি খান। ফাইনাল পর্ব হওয়ার আগেই অধৈর্য দর্শক গুগলে বিগ বসের বিজয়ীর নাম খুঁজতে শুরু করে দিয়েছেন। দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে গুগলও উত্তর দিয়েছেন। গুগলের উত্তর অনুযায়ী বিগ বস ১৪–এর বিজয়ী হচ্ছেন রুবিনা দিলায়েক। দ্য শক্তি:‌ অস্তিত্ব কে এহসাস কি সিরিয়ালের অভিনেত্রী অবশ্যই এই শোয়ের পুরস্কার জিততে চান। শুধু তাই নয়, বিগ বস ১৪–এর অনুগামী ও এই শোয়ের প্রক্তন প্রতিযোগীদের অনেকেই চান যে রুবিনা এই মরশুমের বিজয়ী হন।

রুবিনা এই শোয়ে তাঁর স্বামী অভিনব শুক্লার সঙ্গে প্রবেশ করেন এবং বিগ বসে এই প্রথমবার কোনও দম্পতি এতদিন পর্যন্ত টিকে রয়েছেন। শোয়ের একটি দৃশ্যে রাকি সাওয়ান্তও বলে ফেলেন যে এই মরশুমে রুবিনা দিলায়েক বিজয়ী হবেন। রাখিকে বলতে শোনা গিয়েছে, '‌আমার মনে হয় এই মরশুমের বিজয়ী রুবিনা। আমার এরকম অনুভব হয়, এরপর জানি না।’‌ সাম্প্রতিক উইকেন্ড কা ওয়ার পর্বে দেখা যাবে যে সলমন খান অভিনব ও রুবিনাকে ভর্ৎসনা করছেন। ২১ ফেব্রুয়ারি বিগ বসের চূড়ান্ত পর্বে জানা যাবে আসল বিজয়ী কে হচ্ছেন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+