Bengali Serial: ফুলকি-কে কোনওভাবেই পিছনে ফেলতে পারছে না জগদ্ধাত্রী! কেন জানেন

Bengali serial TRP list: শুরু হতে না হতেই বাংলা ধারাবাহিকের দুনিয়া যে কাঁপাচ্ছে ফুলকি, তা স্পষ্ট। মাত্র কয়েকদিনের মধ্যে টিআরপি তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকে চড়চড় করে বেড়েছে রেটিং।

গত এক সপ্তাহে এই সিরিয়ালের ( Bengali serial ) রেটিং ৭.৯। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। গত সপ্তাহের থেকে রেটিংও (serial TRP list) বেড়েছে। আসলে রোহিত আর ফুলকির গল্প নিয়েই আগ্রহ বাড়ছে দর্শকদের। রোহিত কি মেনে নেবে ফুলকিকে, এই প্রশ্নই আগ্রহ বাড়াচ্ছে দর্শকদের মনে।

Bengali serial fulki

তবে অনুরাগের ছোঁয়াকে ( Bengali serial) এখনও পিছনে ফেলতে পারছে না ফুলকি। গত সপ্তাহের থেকে সেই সিরিয়ালের রেটিং ও লাফ দিয়ে বেড়েছে। অন্যদিকে, এই সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী টেক্কা দিতে পারছে না ফুলকিকে। মহিলা গোয়েন্দার গল্প শুরুতেই দর্শকদের আকর্ষণ বাড়ালেও ক্রমশ গল্পের একঘেয়েমিতে পিছিয়ে পড়ছে বলেই মনে করছেন দর্শকেরা। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।

তবে সম্প্রতি সয়ম্ভূর মৃত্যু কিছুটা উত্তেজনা বাড়িয়েছে। আগামিদিনে জ্যাস এভাবে দর্শক ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার।

এরপরেই রয়েছে হরগৌরী পাইস হোটেল। এই ধারাবাহিকের জনপ্রিয়তার কথা কারও অজানা নয়, তবে সম্প্রতি শোনা গিয়েছিল ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। সেই জল্পনায় আগেই জল ঢেলেছিলেন সিরিয়ালের কলাকুশলীরা।তালিকায় রেটিংও বেড়েছে সিরিয়ালটির।

এদিকে, নীচে নেমে এসেছে নিমফুলের মধু। পয়েন্ট কমে ৭ নম্বরে জায়গা পেয়েছে পর্ণার গল্প। এই সিরিয়ালের উপরে রয়েছে রাঙা বউ ও বাংলা মিডিয়াম। এছাড়া প্রথমে দশে রয়েছে পঞ্চমী, সোহাগজল, এক্কা দোক্কা, সন্ধ্যাতারা।

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিরিয়ালগুলির কাছে টিআরপি খুবই গুরুত্বপূর্ণ। এই টিআরপির উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে সিরিয়ালের চলা না চলা! এমনকি বিজ্ঞাপনও। ইতিমধ্যে একাধিক বাংলা সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যে। তবে কিছু সিরিয়াল নিজের টিআরপি মাসের পর মাস ধরে রেখেছে। যেমন জি বাংলার দিদি নম্বর, ডান্স বাংলা ডান্সের মতো একাধিক শো রয়েছে সেই তালিকাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+