Bengali Serial: দিদি নম্বর ওয়ানের ব্যাকগ্রাউন্ডে নাচতেন! ইচ্ছে পুতুলের 'মেঘে'র আসল পরিচয় জানেন

Iccheputul Bengali Serial: জি বাংলায় (Zee Bangla) 'ইচ্ছে পুতুল' বেশ জনপ্রিয় একটি সিরিয়াল! ইতিমধ্যে টিআরপিতেও পাকা জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালে দুই বোনের সম্পর্ককে তুলে ধরা হয়েছে।

বড় দিদি হয়েও ছোট বোনের সংসার ভাঙতে চূড়ান্ত পদক্ষেপ নিতেও পিছুপা হচ্ছে না দিদি। এমনকি শ্বশুর বাড়িতেও বারবার ধারাবাহিকের (Ichcheputul) নায়িকা 'মেঘ'কে নানা ভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

ইচ্ছে পুতুলের মেঘের আসল পরিচয় জানেন

তবে ধারাবাহিকে (Ichcheputul) খুব শীঘ্রই নয়া মোড় দেখতে চলেছেন দর্শকরা। যেখানে মেঘ অর্থাৎ অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das) ঘুরে দাঁড়াতে দেখা যাবে। ধারাবাহিকে তিতিক্ষার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

একেবারেই নতুন মুখ। যদিও কালার্স বাংলাতে (Colours Bagla) ইতিধ্যে দুটি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিতিক্ষা। সেগুলি হল 'দত্ত অ্যান্ড বৌমা', এছাড়া রয়েছে 'জয় জগন্নাথ'। ইচ্ছে পুতুল (Iccheputul Bengali Serial) ধারাবাহিকে একেবারে চুপচাপ একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তিতিক্ষাকে।

কিন্তু বাস্তব জীবনেও কি তাই! অন্তত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া সেই কথা বলছে না। তিতিক্ষা দাস (Titiksha Das) সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। একের পর এক হিট ধারাবাহিকে কাজ করার সুবাদে ইতিমধ্যে একটা ফ্যানবেস তৈরি হয়েছে।

দিদি নম্বর ওয়ানের ব্যাকগ্রাউন্ডে

কিন্তু কে এই তিতিক্ষা? আদৌতে দত্তপুপুরের মেয়ে সে। অভিনয়ে আসার আগে দীর্ঘদিন মডেলিং করেছেন তিতিক্ষা। এখানেই শেষ নয়, অভিনেত্রীর বিশেষ এক প্রতিভা রয়েছে। মডেলিংয়ের পাশাপাশি নাচেও যথেষ্ট পারদর্শী। আর সে কথা দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিজেই জানিয়েছেন মেঘ! গত মাসখানেক আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে যান তিতিক্ষা।

সেখানে সে জানিয়েছে, বহুবার রচনা বন্দোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে নাচ করেছেন। এমনকি সেই নাচই তাকে অভিনয় জগতে নিয়ে গিয়েছে। ইচ্ছে পুতুল (Iccheputul Bengali Serial) সিরিয়ালে শাড়ি কিংবা সাধারণ শালোয়ার কামিজে দেখা গেলেও সব ধরনের পোশাকেও সমান সাবলম্বী তিতিক্ষা।

আর তা তাঁর সোশ্যাল মিডিয়াতেই ধরা পড়েছে। দেখুন সেই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+