সেরা দশের তালিকায় স্থান নেই মিঠাইয়ের, কোন ধারাবাহিক প্রথম স্থান কাড়ল, দেখুন টিআরপির তালিকা

প্রতিটি সপ্তাহতেই অধীর আগ্রহে সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে থাকেন কোন ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম স্থানে রয়েছে তা জানার জন্য। সিরিয়াল প্রেমীদের খিদে মেটাতেই এই সপ্তাহের টিআরপির তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।

বাঙালিদের সঙ্গে বাংলা ধারাবাহিকের যে এক আলাদাই সখ্যতা তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলেই তা ভালোভাবে বোঝা যায়। সন্ধ্যে হলে টিভির সামনে বসে পড়েন বাড়ির মা থেকে ঠাকুমা, কাকিমারা। জি বাংলা থেকে স্টার জলসায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেক ধারাবাহিক সম্প্রচারিত হয়, তা দেখার জন্য সারাদিন ধরেই পায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। আর এগুলিরই বিশেষ প্রভাব পড়ে টিআরপি তালিকায়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে টিআরপির ফলাফল বেরোনোর দিন, আজও সেই প্রতীক্ষিত দিন। ইতিমধ্যে সামনে চলে এসেছে টিআরপির তালিকা।

 কত নম্বরে স্থান দখল করল অনুরাগের ছোঁয়া?

কত নম্বরে স্থান দখল করল অনুরাগের ছোঁয়া?

কয়েক সপ্তাহ ধরেই সেরা শিরোপা জিতছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। তবে চলতি সপ্তাহে এই ধারাবাহিকটির টিআরপির তালিকায় নম্বর কিন্তু একটু কমেছে, তবে জগদ্ধাত্রীর নম্বর সামান্য বেড়েছে। দীপাকে সূর্যের এই সন্দেহ যেন একটু একঘেয়ে লাগছে সিরিয়াল প্রেমীদের কাছে। তাই হয়তো টিআরপির তালিকায় একটু বিশেষ প্রভাব পড়েছে। এই সপ্তাহে প্রথম স্থান দখল করে নিয়েছে অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে কিন্তু সেই জগদ্ধাত্রী। ৮.৮ নম্বর পেয়েছে অনুরাগের ছোঁয়া তবে খুব পিছিয়ে নেই জগদ্ধাত্রী, সে পেয়েছে ৮.৬ নম্বর।

 তৃতীয় স্থান দখল করল গোরী এলো

তৃতীয় স্থান দখল করল গোরী এলো

নিজের জায়গা যেন ছাড়তেই চাইছে না গৌরী এলো। আগেরবারও তিন নম্বরে নিজের স্থান বজায় রেখেছিল, চলতি সপ্তাতেও সেই স্থানই ধরে রাখল গৌরী এলো। তার প্রাপ্ত নম্বর ৮। বাংলা মিডিয়ামকে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে নিম ফুলের মধু।

কোন কোন ধারাবাহিক টিআরপিতে স্থান দখল করতে পারল না

কোন কোন ধারাবাহিক টিআরপিতে স্থান দখল করতে পারল না

পঞ্চম স্থানে নিজের জায়গা দখল করেছে খেলনা বাড়ি, যার প্রাপ্ত নম্বর ৭.৫, ষষ্ঠ স্থানে জায়গা করেছে পঞ্চমী এবং বাংলা মিডিয়াম যার নাম্বার ৭.১। গাঁটছড়া কিন্তু অনেকটাই পিছনের দিকে চলে গেছে। একেবারে টিআরপির তালিকার শেষ স্থানে রয়েছে সে অর্থাৎ দশম স্থান দখল করেছে সে। প্রাপ্ত নম্বর ৬.২। মেয়েবেলা কিন্তু শুরু হওয়ার পরেই প্রায় ছক্কা হকালেও বলা চলে। নবম স্থানে সে নিজের জায়গা করে নিয়েছে, তার প্রাপ্ত নম্বর ৬.৩। তবে নতুন ধারাবাহিক কিন্তু টিআরপির তালিকায় নিজের জায়গা করতে পারেননি। তোমার খোলা হাওয়া, মন দিতে চাই, সোহাগ জল ইত্যাদি।

চলতি সপ্তাহের সেরা দশের তালিকা

চলতি সপ্তাহের সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৮)

  • দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৬)

  • তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.০)

  • চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৮)

  • পঞ্চম স্থানে খেলনা বাড়ি (৭.৫)

  • ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী ও বাংলা মিডিয়াম (৭.১)

  • সপ্তম স্থানে রয়েছে রাঙা বউ (৬.৯)

  • অষ্টম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৬.৮)

  • নবম স্থানে রয়েছে মেয়েবেলা (৬.৩)

  • দশম স্থানে রয়েছে গাঁটছড়া (৬.২)

ছবি সৌ:ইউটিইউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+