ভারত ছাড়ার হুমকি হোয়াটসঅ্যাপের! আদালতকে জানাল কারণ
ভারত ছাড়ার হুমকি দিল হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম দিল্লি হাইকোর্টকে বলেছে এনক্রিপশন ভাঙতে বাধ্য করা হলে তারা ভারত ছেড়ে যাবে। আদালতে হোয়াটসঅ্যাপের আইনজীবী বলেছেন সাধারণ মানুষ গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাদের সমস্ত বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের তরফে ভারতের ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কে প্রথম কোন তথ্য দিচ্ছে তা চিহ্নিত করতে হবে। এব্যাপারে শুনানির দিন ধার্ষ হয় আগামী ১৪ অগাস্ট। তার আগেই হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে তাদের অবস্থান জানিয়ে রাখল।

হোয়াটসঅ্যাপের তরফে আদালতে বলা হয়েছে, যদি তাদেরকে এনক্রিপশন ভাঙতে বলা হয়, তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছাড়বে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তরফে যুক্তি দেওয়া হয়েছে, এই আইন ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনকারী। কোনও পরামর্শ ছাড়াই এই নিয়ম চালু করা হয়েছে।
এর আগে কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়েছিল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য নগদীকরণ করে। তারা গোপনীয়তা রক্ষা করার দাবি করার অদিকারী নয়।
মোদী সরকার ২০২১-এর ২৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এর যে গাইডলাইন প্রকাশ করে, সেখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ম মেনে চলার কথা বলা হয়। হাইকোর্টের বেঞ্চ আদেশ দিয়েছে এব্যাপারে আগামী ১৪ অগাস্ট শুনানি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে তথ্যপ্রযুক্তি আইন ২০২১-কে চ্যালেঞ্জ করে যেসব আবেদন করা হয়েছে, সব একসঙ্গে করে শুনানি করতে।
ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে তথ্যপ্রযুক্তির নতুন সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে আবেদন করেছে, তা নিয়ে হলফনামা দিয়েছে। সেখানে সরকারের তরপেব দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ভারতে ব্যবহারকারীদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে। এদেশে তারা কোনও বিরোদী নিষ্পত্তির অধিকারকে অস্বীকার করেছে।
তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে যুক্তি দেওয়া হয়েছে, যদি আইটি বিধি ২০২১ বাস্তবায়িত না হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলির জাল ও বিভ্রান্তিমূলক তথ্যের উৎস খোঁজার কাজ কঠিন হয়ে পড়বে। যা অন্য প্ল্যাটফর্মগুলিতেও ছড়িয়ে পড়বে। বিষয়টি সমাজে শান্তি সম্প্রীতি বিঘ্নিত করবে। যা সমাজকে বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাবে।
দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জিজ্ঞাসা করেন, এব্যাপারটি অন্য কোনও দেশে আছে কিনা। সেই সময় হোয়াটসঅ্যাপের তরফে উপস্থিত আইনজীবী বলেন, বিশ্বের কোনও দেশে এই ধরনের কোনও নিয়ম নেই। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে, ট্রেসেবিলিটি বিধানটি অসাংবিধানিক এবং গোপনীয়তার মৌলিক অধিকারের বিরুদ্ধে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications