বঙ্গ সফরের মধ্যেই অমিত শাহের বিরুদ্ধে বাংলার পুলিশে অভিযোগ দায়ের, অস্বস্তিতে বিজেপি
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। রাতেই তিনি কলকাতায় পা রাখেবন। আর তার আগে বাংলার পুলিশে অমিত শাহের নামে লিখিত অভিযোগ। আর তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে যুব কংগ্রেসের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। বাঁকুড়ার সিমলাপাল থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। আজ সোমবার বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমেন পালের নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা এদিন সিমলাপাল থানায় আসেন। এবং অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আর তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় নেতা অমিত শাহ সম্প্রতি কর্নাটকের একটি নির্বাচনী জনসভায় যোগ দেন। আর সেই সভা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে 'অপমানজনক' মন্তব্য করেন বলে অভিযোগ কংগ্রেস নেতা। আর এহেন মন্তব্যের প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস কমিটির সিদ্ধান্ত যে শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। আর সেই অনুসারে এই অভিযোগ দায়ের করা হল বলে জানিয়েছেন
বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমেন পাল।
খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সিমলাপাল থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের পক্ষ থেকে কোন 'রিসিভ' কপি এদিন দেওয়া হয়নি যুব কংগ্রেসকে। যদিও রাজ্যের অন্যান্য থানায় যথারীতি অভিযোগপত্রের 'রিসিভ' দেওয়া হয়েছে বলে দাবি সৌমেন পালের। কিন্তু সিমলাপাল থানার পক্ষ থেকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। আর তা তা নিয়ে ইতিমধ্যে ক্ষগ উগরে দিয়েছে যুব কংগ্রেস। যদিও এই অভিযোগ নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি।

বলে রাখা প্রয়োজন, আজ সোমবার বাংলায় আসছেন অমিত শাহ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। শুধু তাই নয়, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ব্যাক টু ব্যাক নির্বাচন ঘিরে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আর সেদিকে তাকিয়েই ইতিমধ্যে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এমনকি আজ সোমবার রাতেও বাংলায় পা রাখছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্যেই বাঁকুড়ার একটি থানায় অভিযোগ দায়ের শাহের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কর্নাটকের সভা থেকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ কংগ্রেসের। ইতিমধ্যে সে রাজ্যে একাধিক মামলা অমিত শাহের বিরুদ্ধে দায়ের করেছে কর্নাটকের কংগ্রেস নেতৃত্ব। এবার বাংলাতেও অভিযোগ দায়ের হল। যা নিয়ে জোর তরজা।












Click it and Unblock the Notifications