বাঁকুড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁকুড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

এক প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার বিকালে এক প্রসূতিকে মারধর করা হলেও মঙ্গলবার এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানিয়েছেন ওই প্রসূতির পরিবারের সদস্যরা।

বাঁকুড়া হাসপাতালে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

এই মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, এই অভিযোগ তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার এই হাসপাতালে ভর্তি করা হয় বাঁকুড়ার বিরুডিহা গ্রামের আজমিরা খাতুনকে। প্রসূতি বিভাগে শারীরিক পরীক্ষা করার সময়ে এক মহিলা চিকিৎসক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এই নিয়ে সেই সময়ে প্রসূতি কিছু বলেননি। রাতে তিনি একটি সন্তানের জন্ম দেন। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন তার শরীরে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলে তিনি সব ঘটনা খুলে বলেন। তারপর অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+