মমতার শপথের দিন বিজেপি পার্টি অফিসে বড় অনুষ্ঠন, দিলীপ-নাড্ডার কাছে অঙ্গিকার বদ্ধ হলেন বিজেপি বিধায়করা
মমতার শপথের দিন বিজেপি পার্টি অফিসে বড় অনুষ্ঠন, দিলীপ-নাড্ডার কাছে অঙ্গিকার বদ্ধ হলেন বিজেপি বিধায়করা
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তার মাঝেই বিজেপি পার্টি অফিসে আরেক শপথ গ্রহন অনুষ্ঠান চলেছে। সেখানে বিজেপির নবনির্বাচিত বিধায়ক গণতন্ত্র রক্ষার শপথ বাক্য পাঠ করান বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। রাজ্যে লাগাতার বিজেপি কর্মীদের উপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই শপথ। প্রসঙ্গত উল্লেখ্য দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদেই আজ মমতার শপথ গ্রহন অনুষ্ঠানে যাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মমতার শপথ
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে ছোট অনুষ্ঠান করে শপথ নেন তিনি। সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনে শপথ গ্রহন অনু্ষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রশান্ত কিশোরও। তিিন সেখান থেকে সোজা চলে যান নবান্নে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে।

বিজেপির শপথ
মমতার শপথ গ্রহনের সময়ই বিজেপির পার্টি অফিসে শপথ নিয়েছেন বিজেিপর নবনির্বাচিত বিধায়করা। ৭৭টি আসনে জয়ী হয়েছেন বিধায়করা। তাঁদের সকলকে আজ শপথবাক্য পাঠ করান বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। জেপি নাড্ডার উপস্থিতি রাজ্যে হিংসার প্রতিবাদ এবং গণতন্ত্র রক্ষার শপথ বাক্য পাঠ করান বিজেপির রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মমতার শপথ গ্রহনের অনুষ্ঠানে যাননি দিলীপ ঘোষ।

হিংসা বন্ধের প্রতিশ্রুতি
শপথ বাক্য পাঠ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিংসা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। কড়াবার্তা দিয়ে মমতা বলেছেন হিংসা ছড়ালে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় থেকে হিংসার খবর আসতে শুরু করেছে। বিজেপি কর্মীদের খুনকরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিক বিজেপি কর্মী ঘর ছাড়া।

অসমে পালাচ্ছেন বিজেপি কর্মীরা
বাংলায় হিংসার হাত থেকে বাঁচতে অসমে পালাচ্ছেন বিজেপি কর্মীরা। এমনই দাবি করেছেন অসমের মন্ত্রী হিমন্ত শর্মা। ৩০০ থেকে ৪০০ বিজেপি কর্মী সমর্থক বাংলা ছেড়ে অসমে গিয়ে আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন তিনি। হিংসা বন্ধে অবিলম্বে মমতা সরকারের পদক্ষেপ করা উচিত বলে দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications