West Bengal Weather: নিম্নচাপের কতটা প্রভাব দক্ষিণবঙ্গে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কখনও রোজ, কখনও বৃষ্টি আবার কখনও মেঘলা আকাশ। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্দের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৬.৮ মিমি। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ২৮ জুলাই পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৫.২) ২৫.৭ (২৬)
বহরমপুর (৩৫.৪) ২৭.৪ ( ২৮)
বাঁকুড়া (৩৪.৭) ২৫ ( ২৫.৪)
বর্ধমান (৩৪) ২৪.৮(২৬.৬ )
কোচবিহার (৩৫.১) ২৭ (২৭.৫)
দার্জিলিং (২২.৮) ১৬.৮ (১৬)
কালিম্পং (২৬.৫) ১৯ ( ১৯ )
দিঘা (৩৪.৫) ২৭
কলকাতা (৩৩.৪) ২৬.৮ (২৮.১ )
দমদম (৩৩.৬) ২৬.৪ (২৭.২)
কৃষ্ণনগর (৩৩.২) ২৭
মালদহ (৩৭.১) ২৮.২ (২৯.৩)
মেদিনীপুর (৩৩) ২৬.৭ (২৭ )
শিলিগুড়ি (৩৭.৩) ২৬.৫ (২৭.১)
শ্রীনিকেতন (৩৪.৫) ২৬.৩ (২৬.৪)
সুন্দরবন (৩২.৫) ২৬.৫ (২৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+