West Bengal Weather Update:বঙ্গোপসাগরেই বাঁক নেবে গভীর নিম্নচাপ! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: দার্জিলিংয়ের সর্বনিম্ন.তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও তা রয়েছে স্বাভাবিকের থেকে ওপরে। অন্যদিকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের থেকে বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন থেকেই তিন জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরুর সম্ভাবনা।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ১৫ অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ অক্টোবর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। একইসঙ্গে তা বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে এগোবে এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে ১৭ নভেম্বর নাগাদ। যে কারণে ১৬ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+