West Bengal Weather: ভারী বৃষ্টির সঙ্গে হু-হু করে নামবে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তী সময়ে তা আরও সক্রিয় হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করবে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবারে উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রার পরিবর্তনেরও পূর্বাভাস সেখানে নেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৯) | ২৬.৯ ( ২৭) |
| বহরমপুর | (৩৫) | ২৭.৮ (২৮) |
| বাঁকুড়া | (৩৫.৭) | ২৬.১ (২৬.৪) |
| বর্ধমান | (৩৫.৪) | ২৬ (২৫.৪) |
| কোচবিহার | (৩৫.১) | ২৭.৬ (২৭.৪) |
| দার্জিলিং | (২৩.৮) | ১৬.৪ (১৬) |
| কালিম্পং | (২৫) | ২১.৮ (২০.৩) |
| দিঘা | (৩৬.১) | ২৫.৩ (২৭.৬) |
| কলকাতা | (৩৪.১) | ২৮.৭ (২৮.১ ) |
| দমদম | (৩৫.৬) | ২৮.৪ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৭ (২৭.২) |
| মালদহ | (৩৬) | ২৭.৪ (২৮.৬) |
| মেদিনীপুর | (৩৫.৫) | ২৮.১ (২৭.৬) |
| শিলিগুড়ি | (৩৭.৬) | ২৮.৭ (২৭.৯) |
| শ্রীনিকেতন | (৩৫) | ২৭ (২৭) |
| সুন্দরবন | (৩৪.৫) | ২৭ (২৭.৫) |












Click it and Unblock the Notifications