West Bengal Weather News: ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

আষাঢ়েই ভাদ্রের প্যাচপ্যাচে গরম। ফ্যানের নীচে থেকেও গলদঘর্ম দশা। নাজেহাল শহরবাসী। যদিও আবহাওয়া দফতর আজ সুখবরই শুনিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ করে গরমের দাপট বেড়ে গিয়েছে। বর্ষার আর্দ্র আবহাওয়ার সঙ্গে ঘর্মাক্ত প্যাচপ্যাচে গরমে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

West Bengal Weather

ভরা আষাঢ়েও প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের। বিশেষ করে কলকাতাবাসীর অবস্থা কঠিন। কলকাতা শহরের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান রয়েছে ৮৩ শতাংশের বেশি। সেকারণে প্যাচপ্যাচে ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে।

তবে এই গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে। কারণ আজ দিনভর কলকাতা শহরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। সেকারণে সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। সকালে দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। বৃষ্টির সময়টুকু একটু গরম কমলেও পরে ফের গরম বাড়বে। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মত অনুভূত হবে।

এই হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে। তবে টানা বর্ষণের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী কয়েকদিন ভারী বর্ষণ হবে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণ চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+