West Bengal Weather: নতুন বছরের শুরুতে নামল পারদ, কালিম্পংকে হারাল শ্রীনিকেতন-বাঁকুড়া! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: নতুন বছরের শুরুর দিনটায় কলকাতা-সহ জেলাগুলিতে পারদ কিছুটা নেমেছিল। দ্বিতীয় দিনে আরও নামল পারদ। এদিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের শহরগুলির মধ্যে শ্রীনিকেতন ও বাঁকুড়া সর্বনিম্ন তাপমাত্রা একক সংখ্যায় নেমে গিয়েছে।
এদিন যেখানে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শ্রীনিকেতন ও বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে যথাক্রমে ৮.৫ ও ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সেই তুলনায় নামেনি।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামী অন্তত ৫ জানুয়ারি পর্যন্ত দার্জিলিং-এ এই আবহাওয়া থাকবে।
আপাতত আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে তার পরে ধীরে ধীরে পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে তার পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়া এবং শুক্রবার পাঁচ জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
Weather Alert: বুধবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, বৃষ্টির দিন বদল! একনজরে জেলাগুলির পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১০.৬
বহরমপুর ১২
বাঁকুড়া ৯.১
বর্ধমান ১০.২
কোচবিহার ১২.৮
দার্জিলিং ৪.৬
কালিম্পং ৯.৩
দিঘা ১৩.৮
কলকাতা ১৫.৪
কৃষ্ণনগর ১০
মালদহ ১১.৪
মেদিনীপুর ১৩.১
পুরুলিয়া
শিলিগুড়ি ১০.৪
শ্রীনিকেতন ৮.৫
সুন্দরবন ১৫












Click it and Unblock the Notifications