West Bengal Weather: ঝেঁপে বৃষ্টি চলবে কয়েকটি জেলায়, জারি লাল সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: টানা বৃষ্টি না হলেও, সকাল থেকে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে। আবার থেমেও যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ৩ অক্টোবর পর্যন্ত।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেও কোনও পূর্বাভাস সেই।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়
ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সেই কারণে ৩ অক্টোবর পর্যন্ত যেন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যান।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৫) | ২৪.৭ (২৪) |
| বহরমপুর | (৩২) | ২৭.৬ (২৭.৪) |
| বাঁকুড়া | (২৯.১) | ২৩ (২৩.৪) |
| বর্ধমান | (২৮) | ২৩.৮ ( ২৪) |
| কোচবিহার | (২৮.৮) | ২৫.৬ (২৪.৮) |
| দার্জিলিং | (২০) | ১৬.৪ (১৭) |
| কালিম্পং | (২২) | ২০.৩ (২১.৩) |
| দিঘা | (২৮.৯) | ২৫.৮ (২৪.৫) |
| কলকাতা | (২৮.৪) | ২৫.৯ (২৫.৯) |
| দমদম | (২৯.৫) | ২৬ (২৫.৪) |
| কৃষ্ণনগর | (৩০.৬) | ২৫.৮ (২৬) |
| মালদহ | (২৯.৪) | ২৫.২ (২৬.৭) |
| মেদিনীপুর | (২৭.৪) | ২৫ (২৫.২) |
| শিলিগুড়ি | (৩১.১) | ২৭.২ (২৬.৭) |
| শ্রীনিকেতন | (২৯.৬) | ২৪.৫ (২৩.৬) |
| সুন্দরবন | (৩১.৫) | ২৪.৫ ( ২৫) |












Click it and Unblock the Notifications