দক্ষিণবঙ্গে বাড়বে গরমজনিত অস্বস্তি, ভাসবে উত্তরবঙ্গ! কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। উল্টে গরম আরও বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের কোনও জেলাতেই আপাতত তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে পারদ বেশ কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারে উল্টো। সেখানে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এবার কেরলে বর্ষার প্রবেশ দেরিতে হচ্ছে, যা সাধারণত ১ জুন শুরু হয়। আইএমডি প্রথমে ২৬ মে মূল ভূখণ্ডে বর্ষার পূর্বাভাস দিলেও প্রতিকূলতায় তা বিলম্বিত; যদিও আন্দামানে ৫ দিন আগেই বর্ষা পৌঁছেছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে প্রবেশ করবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এই পরিস্থিতিতে প্রভাব ফেলছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে। সপ্তাহের শেষের দিক থেকে ভারী বর্ষণ শুরুর সম্ভাবনা রয়েছে।

আজ, মঙ্গলবার থেকেই দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। তবে আগামী এক দু'দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেরও কিছু জায়গায় গরম থাকবে।

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেক বেশি অনুভূত হবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। সপ্তাহের শেষে দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কিছুটা ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা শহরে এই মুহূর্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+