মৃত সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধ করবে রাজ্য, ট্রেজারিতে যোগাযোগের নির্দেশ

দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে চলা টানাপোড়েনের ইতি টানল রাজ্য সরকার। এখন থেকে মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিকটাত্মীয়রা তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ পাবেন বলে অর্থ দফতর জানিয়েছে।

মঙ্গলবার অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করা হবে। মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মৃত কর্মীদের পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া, যেসব সরকারি অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশন প্রাপক অন্য রাজ্য বা বিদেশে পেনশন কেস স্থানান্তর করেছেন, তাঁদের জন্যও অর্থ দফতর বিশেষ ব্যবস্থা করেছে। এক্ষেত্রে আইনি উত্তরাধিকারী বা নিকটাত্মীয়দের সংশ্লিষ্ট ট্রেজারির হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, যে সকল সরকারি অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশন প্রাপকের গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ায় পেনশন বন্ধ হয়েছিল, তাঁদেরও শংসাপত্র জমা দেওয়ার বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। অনলাইন বা অফলাইনে এই শংসাপত্র জমা দেওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+