দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড! মালব্য নগরে ভয়াবহ আগুনে ২০ জনের মৃত্যু, প্রশ্নের মুখে লাইসেন্স
দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 'লেমন গ্রিন রেস্টুরেন্ট' বিল্ডিংটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, প্রতিষ্ঠানটি দিল্লি সরকারের 'বেড অ্যান্ড ব্রেকফাস্ট' লাইসেন্সপ্রাপ্ত ছিল। তবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এটি ছয়টির বদলে ২৫টি রুম পরিচালনা করছিল, যার কিছু বেসমেন্টেও ছিল।

সকাল ৯টা নাগাদ দমকল আগুন লাগার খবর পায়। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে এক মহিলাকে ভবনের প্রথম তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায়।
আগুন নিয়ন্ত্রণে দ্রুত দশটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। দিল্লি ফায়ার সার্ভিস (DFS) এর একজন কর্মকর্তা পিটিআইকে জানান, দুটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেল ও অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পাঠান হয়েছিল।
দমকলকর্মীরা ভবনটির বেসমেন্ট থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, যাদের অবস্থা সেসময় জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হয়নি। দুর্ঘটনার পর ভবনটির সম্পূর্ণ সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে।












Click it and Unblock the Notifications