শনিবারও কি বাংলা পুড়বে তীব্র গরমে! আবহাওয়ার খবর কোন ইঙ্গিত দিচ্ছে
বেলা বাড়লেই কেউ আশ্রয় নিচ্ছেন শীতলপাটিতে , তো কারোর ভরসা এসি! রাজ্যে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এভাবেই অস্বস্তি থেকে রেহাইয়ের পথ খুঁজছেন মানুষ।
বেলা বাড়লেই কেউ আশ্রয় নিচ্ছেন শীতলপাটিতে , তো কারোর ভরসা এসি! রাজ্যে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এভাবেই অস্বস্তি থেকে রেহাইয়ের পথ খুঁজছেন মানুষ। এদিকে আবহাওয়া দফতরও রাজ্যবাসীকে কোনও সুখবর এখনই দিতে পারছে না।

শনিবারের তাপমাত্রা কোন দিকে?
শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়ার খবর রয়েছে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমবে। তবে শনিবারের বার বেলার গরম রাজ্যবাসীকে বেশ ভোগাবে। সপ্তাহের শুরুতে যে গরম পড়েছিল, তা সপ্তাহান্তেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবারের তুলনায় তাপমাত্রার হেরফের
শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা শহরে ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা অল্প কমে গিয়ে ৩৬.৭ ডিগ্রিতে গিয়ে পড়েছে। তবে আর্দ্রতার বিশেষ কিছপ পরিবর্তন হয়নি। ফলে শনিবার দিনভর অস্বস্তি কিছুতেই কাটবে না বলে মনে করা হচ্ছে।

ফণী পরবর্তী গরম!
আবহাওয়াবিদদের মতে, ফণী বাংলায় ঢুকে কেড়ে নিয়ে গিয়েছে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে ধ্বংসলীলায় এই ঘূর্ণিঝড় সেভাবে তাণ্ডব চালাতে না পারলেও, গরমের অস্বস্তি রাজ্যবাসীকে দিয়ে গিয়েছে সে।












Click it and Unblock the Notifications