পঞ্চায়েত ভোটের আগেই নতুন চমক, রাজ্য জুড়ে চালু হচ্ছে 'ওয়াটার এটিএম'
বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে 'ওয়াটার এটিএম' চালু করছে পশ্চিমবঙ্গ সরকার।
বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে 'ওয়াটার এটিএম' চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ভোটের আগে এই পদক্ষেপ নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই ঘোষণা করেন।

পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, গ্রামে-গঞ্জের পাশাপাশি কলকাতা শহরেও প্রায় পঞ্চাশটি জায়গায় এই ওয়াটার এটিএম মেশিন চালু করার কথা ভাবা হয়েছে।
যদিও সরকারের মূল লক্ষ্য শহরের বাইরের শহরতলি ও গঞ্জ এলাকাগুলি। সেখানকার স্কুল ও হাসপাতালে বিশেষ করে এই ওয়াটার এটিএম মেশিন বসানো হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, একটি জাপানি সংস্থা ও বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় এই ওয়াটার এটিএমগুলি রাজ্যে বসানো হচ্ছে। নদীর জল ব্যাকটেরিয়া মুক্ত করে পরিস্রুত করে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications