West Bengal Panchayat Election Results 2023: মিমের 'প্রবেশ' বাংলার রাজনীতিতে, ২৪-এ কি সুবিধা করে দেবে বিজেপিকে

বাংলার পঞ্চায়েত নির্বাচনে এবার খাতা খুলল আসাদুদ্দিন ওয়েইসির দল মিম। মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের একাধকি আসনে তারা জয় লাভ করে। বঙ্গ রাজনীতিতে তাঁদের ভোটযুদ্ধে জয়লাভ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একুশের ভোটের বাংলায় প্রার্থী দিয়েছিলেন মিম। কিন্তু সেবার খাতা খুলতে পারেনি। আর বাংলায় তাদের পা দেওয়া নিয়ে কম তরজাও হয়নি। বিজেপির সুবিধা করে দিতে তারা ভোটকাটুয়া হিসেবে রাজ্যে এসেসে বলেও তোপ দাগে তৃণমূল। এবারও নীরবে বাংলায় প্রার্থী দিয়ে জয় হাসিল করে নিল তারা।

mim

আসাদুদ্দিন ওয়েইসিকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতে ছাড়েন তৃণমূল। বিজেপিও তাদের পাল্টা দেয়। একুশে আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে তারা বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আইএসএফের সঙ্গে বাম ও কংগ্রেসের জোট মিমের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা একাই প্রার্থী দেয়।

এবার পঞ্চায়েতে প্রার্থী দিয়ে একাধিক জেলায় একাধিক আসনে খাতা খুলেছে মিম। মিম সমর্থকরা এই জয়ের পর উচ্ছ্বসিত। তারা জয়োল্লাসের সঙ্গে আসাদুদ্দিন ওয়েইসির নামে স্লোগানও দেয়। আসাদুদ্দিন ওয়েইসি জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাংলার তিন মুসলিম অধ্যুষিত জেলা।

মুর্শিদাবাদের লালগোলা বিধানসভা দেওয়ান সরাইয়ের ৬১ নম্বর বুতে জয়ী হয় মিমল। এই জয়কে শীতেশনগর গ্রামবাসীর জয় বলে তাঁরা ব্যাখ্যা করেন। এছাড়া মালদহের হরিশচন্দ্রপুরের কুশিদা বাগমারায় জয়ী হয় মিম প্রার্থী। এটি মিমের জেলা প্রেসিডেণ্ট মাস্টার নুরশেদ আলমের বুথ।

মালদহে হরিশ্চন্দ্রপুর ১ নম্বরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা বুথে ১৬৮ ভোটে জয়ী হন মিম প্রার্থী আক্তারি খাতুন। মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি ১৩২ নম্বর বুথেও জয়ী হয় মিম। এছাড়া উত্তর দিনাজপুর করণদিঘির বাজারগাও ২ নম্বর পঞ্চায়েতের হাড়ভাঙা গ্রামেও জয় পান মিম প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+