Municipal Election Results: বাংলায় ফের সবুজ ঝড়! একের পর এক পুরসভা তৃণমূলের দখলে
১০৮ পুরসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই বাংলায় সবুজ ঝড়! একের পর এক পুরসভা শাসকদলের হাতে চলে যাচ্ছে। যদিও ভোটের আগেই রাজ্যের চার পুরসভা তৃণমূলের কাছে গিয়েছিল। কিন্তু আজ বুধবার ভোট গনিনা শুরু হতেই একের পর এক পুরসভায় জয়জয় শাসক
১০৮ পুরসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই বাংলায় সবুজ ঝড়! একের পর এক পুরসভা শাসকদলের হাতে চলে যাচ্ছে। যদিও ভোটের আগেই রাজ্যের চার পুরসভা তৃণমূলের কাছে গিয়েছিল। কিন্তু আজ বুধবার ভোট গনিনা শুরু হতেই একের পর এক পুরসভায় জয়জয় শাসকদলের।

শুধু তাই নয়, একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ড থেকে প্রার্থীদের জয়ের খবরও সামনে আসছে।
কোনও সুবিধা করতে পারেনি বিরোধীরা
যদিও এখনও সেভাবে কোনও সুবিধা করতে পারেনি বিরোধীরা। এমনকি বিজেপি কিংবা অন্যান্য বিরোধীদের তথাকথিত শক্তঘাঁটি হিসাবে পরিচত জায়গাগুলিতেও তেমন সুবিধা করতে পারেনি বিরোধীরা। অন্তত এখনও পর্যন্ত এমনটাই ট্রেন্ড। যদিও বিজেপি সহ বিরোধীদের দাবি, ভোটের দিন শাসকদল যেভাবে সন্ত্রাস করেছে এটা হওয়ারই ছিল। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বেশ কয়েকটি ওয়ার্ড থেকে নির্দল প্রার্থীদের জয়ের খবর সামনে আসছে।
উত্তরে জয়জয়কার তৃণমূলের!
সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। আর তা শুরু হতেই তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। যেমন মেখলিগঞ্জ পুরসভা দখল তৃণমূলের। নয়টির মধ্যে পাঁচটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার হলদিবাড়ি পুরসভায় জয়ী তৃণমূল। তবে ভোটের আগেই দিনহাটায় জয়জয়কার হয়েছে তৃণমূলেরই। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক পুরসভাতে এগিয়ে শাসকদলের প্রার্থীরাই। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি হিসাবেই পরিচিত। আর সেই জায়গাতেই এবার সবুজ ঝড় দেখছে বাংলার মানুষ।
দক্ষিনেও ছবিটা এক
দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গাতেও তৃণমূলেরই জয়জয়কার। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সবুজ আবির নিয়ে বিজয় মিছিলও শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে কাঁথি পুরসভা যা কিনা অধিকারী গড় হিসাবে পরিচিত সেখানেও তৃণমূলের জয়জয়কার। ২১টি ওয়ার্ডের মধ্যে সাতটিতেই জয় তৃণমূলের। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে ১০৮ পুরসভার মধ্যে ২৫ টি পুরসভাই তৃণমূলের দখলে। বারুইপুর, চন্দ্রকোনা সহ একাধিক পুরসভা থেকে জয়ের খবর আসছে।
সবেতেই জিতবে-
''১০৮টি পুরসভাতেই আমরা বোর্ড গঠন করবো। জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী।'' ভোটের ফলাফল সামনে আসার পরেই মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষ। শুধু তাই নয়, তাঁর দাবি, বিরোধীদের মিথ্যা অভিযোগের জবাব দিয়েছে সাধারণ মানুষ। এমনকি তাঁদের পায়ের তলাতে বিরোধীদের মাটি সরে গিয়েছে। কোথাও কোনও সন্ত্রাস হয়নি বলেও দাবি তৃণমূল নেতার।
কড়া নিরাপত্তা-
প্রত্যেক গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমতে শুরু করেছে। ধীরে ধীরে প্রত্যেক ওয়ার্ডের শাসক-বিরোধী সমস্ত প্রার্থীরাও কেন্দ্রের মধ্যে আসতে শুরু করেছে। কিন্তু কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কারণে অবৈধ জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। তবে পুরসভা নির্বাচনগুলিতে যেভাবে সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে গণনার দিনে অনেকে বেশি সতর্ক রাজ্য নির্বাচন কমিশন
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications