Daily News Update: নন্দীগ্রামে শহিদ স্মরণে শুভেন্দুকে নিশানা কুণালের
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

জগদ্ধাত্রী পুজোয় সঙের দাবিতে উত্তাল কৃষ্ণনগর
কোভিডের কারণে এ বছরও ঘট বিসর্জন এবং বাহকের কাঁধে করে প্রতিমা বিসর্জনের রীতি বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর সমন্বয় সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে। জানা গিয়েছে, গত রবিবার সমন্বয় সভায় নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেনি কোনও পুজো উদ্যোক্তাই। এদিকে হাতে আর মাত্র দু' দিন। তারপরে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো শুরু হবে। প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কৃষ্ণনগর পুরসভার সামনে ধরনায় বসল কৃষ্ণনগরের যুব সম্প্রদায়। ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে অসংখ্য যুবক-যুবতীরা সামিল হয়েছেন এদিনের প্রতিবাদ কর্মসূচিতে। প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ উগরে তাদের প্রশ্ন, 'নির্বাচনের সময় কোনরকম বিধিনিষেধ নেই অথচ পুজোর বেলায় কেন এত নিয়ম?

ব়্যাম্পে হাঁটলেন মদন মিত্র
বয়স তাঁর যাই হোক না কেন আদ্যোপান্ত চির সবুজ মদন মিত্র। রাজনীতির ময়দানে রং-চঙে মানুষ হিসেবেই সবাই চেনে কামারহাটির বিধায়ককে। শুধু রাজনীতির মঞ্চেই নয় বিনোদন জগতের তারকাদের সঙ্গেও বেজায় সদ্ভাব মদন মিত্রের। আর তাঁর ফ্যাশন স্টেটমেন্ট? বলাই বাহুল্য মদন মিত্রের মতোই সেইসবও সর্বদা থাকে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। এহেন কামারহাটির তৃণমূল বিধায়ককে এবার দেখা গেল র্যাম্পে হাঁটতে। আর সঙ্গে দেখা গেল একঝাঁক সুবেশা সুন্দরীদের।

বৃষ্টির আশঙ্কা
সপ্তাহান্তে বৃষ্টির আশঙ্কা। কমবে শীতের আমেজ। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশে মেঘ থাকায় শীতের আমেজ কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ডেঙ্গির থাবা
জ্বর, মাথা ব্যাথা, খিঁচুনি নিয়ে রোজই হাসপাতালে আসছেন রোগীরা। দুই মাসেরও বেশি সময় ধরে ডেঙ্গু(Dengue)-র দাপট বেড়েই চলেছে উত্তর প্রদেশে (Uttar Pradesh)। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও অবধি মোট ২৩ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন উত্তর প্রদেশে। ২০১৬ সালের পর এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

নন্দীগ্রামে মমতা
আজ নন্দীগ্রাম দিবস। ২০০৭ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছিল জমি আন্দোলন। ওই বছর ১৪ মার্চ তৎকালীন বাম সরকারের নির্দেশে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালিয়েছিল পুলিশ। ঘটনায় ১৪ জন কৃষক প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনার পর বিতর্কের মুখে পড়তে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে। ২০০৭ সালের নভেম্বর মাসে আবারও হিংসার ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ভূমি উচ্ছেদ কমিটি ১০ নভেম্বর নন্দীগ্রামে 'রক্তাক্ত সূর্যোদয়' -এ শহিদদের কুর্নিশ জানিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারও নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, 'নন্দীগ্রামের শহিদদের আমরা ভুলছি না, ভুলব না। নন্দীগ্রাম সহ সারা পৃথিবীর সকল শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'

কাঠগড়ায় পুলিশ
এবার কাঠগড়ায় মহেশতলা থানা। কালীপুজোর দিন রাস্তায় পুলিশের বাইক রাখাকে কেন্দ্র করে বচসা। প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।মারধরের ফলে চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের। গতকালই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পরিবারের দাবি, কালীপুজোর দিন রাস্তায় বাইক দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আবুল মারজানের বাইক। যাতায়াতের অসুবিধার জন্য প্রতিবাদ জানিয়ে এসআইয়ের সঙ্গে বচসায় জড়ান মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত।

নন্দীগ্রামে বিজেপির আলাদা অনুষ্ঠান
২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে গুলি চালনার প্রতিবাদে আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কিন্তু তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। সকালে গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ, তাপস রায়, দোলা সেন সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত। এরপর দুপুরে একই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন ১০ নভেম্বর নন্দীগ্রামে একটিই অনুষ্ঠান হত। গত বছর বিজেপিতে যোগদানের আগেই এই দিনে আলাদা অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী।

বিশ্বভারতীতে নতুন বিতর্ক
বিশ্বভারতীতে আলাপিনী মহিলা সমিতির ঘর সিল হয়েছিল আগেই। এবার নোটিস দিয়ে বের করে দেওয়া হল জিনিসপত্র। রবীন্দ্র-স্মৃতি-বিজড়িত শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠানকে মুছে দেওয়ার চেষ্টা করছেন উপাচার্য, দাবি আলাপিনী মহিলা সমিতির। প্রতিক্রিয়া দিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

শুভেন্দুকে নিশানা কুণালের
বেইমান', 'অকৃতজ্ঞ', 'জানোয়ার'- নন্দীগ্রাম দিবসে (Nandigram Dibas) সেখানকারই মাটিতে দাঁড়িয়ে এ রকম একাধিক বিশেষণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। নন্দীগ্রাম দিবসে কুণালের মন্তব্য ঘিরে দানা বাঁধল নতুন রাজনৈতিক বিতর্ক।

সকাল থেকে চলবে মেট্রো
আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা। বাড়ছে মেট্রো রেলের সময়সীমাও। এতদিন পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে মেট্রো পরিষেবা চালু হত। সোমবার থেকে সকালে সাড়ে সাতটা পরিবর্তে আরও আধ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। মোট ছয়টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications