মাতৃভাষায় পঠনপাঠনে দেশ-সেরা বাংলা! পিছিয়ে পড়ছে দক্ষিণ ভারত, সমীক্ষা রিপোর্ট
মাতৃভাষায় পঠনপাঠনে দেশ-সেরা বাংলা! পিছিয়ে পড়ছে দক্ষিণ ভারত, সমীক্ষা রিপোর্ট
মাতৃভাষায় পঠনপাঠনের নিরিখে দেশের সেরা পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন বা ইউডিআইএসই একটি রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রকে। সেই রিপোর্টে বাংলাকে মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের সেরা রাজ্য হিসেবে মনোনীত করেছে। তথ্যসম্বলিত রিপোর্ট পেশ করে বাংলাকে এই স্বীকৃতি দিয়েছে ইউডিআইএসই।

মাতৃভাষায় পড়াশোনা, এগিয়ে বাংলা
ইউডিআইএসই-এর রিপোর্টে বলা হয়েছে, নিজদের মাতৃভাষায় শিক্ষাদানে দেশে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা কর। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া। আবার ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে ৮০ শতাংশ বাংলা মাধ্যম স্কুলেই পড়াশোনা করে।

দক্ষিণে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে কর্ণাটক
ইউডিআইএসই দেশজুড়ে প্রি-প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়গুলির উপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সমীক্ষা করায়। সেই রিপোর্টে দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। কর্ণাটকে ৫৩.৫ শতাংশ মাতৃভাষা কন্নড় মাধ্যমে পড়াশোনা করে। আর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে ২০ শতাংশ।

ক্রমশ পিছিয়ে পড়ছে কেরল ও তামিলনাড়ু
দক্ষিণ ভারতে ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে ক্রমশ। একইভাবে কমছে মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টি। অন্তত ইউডিআইএসই-র সমীক্ষা রিপোর্টে সেই চিত্রই উঠে এসেছে। দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে ক্রমশ পিছিয়ে পড়ছে কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলি।

মাতৃভাষায় শিক্ষাদানের স্বীকৃতিতে গর্বিত বাঙালি
রিপোর্ট প্রকাশ, তামিলনাড়ুতে মাত্র ৪২.৬ শতাংশ পড়ুয়া তামিল ভাষায় পড়াশোনা করে। আর কেরলে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া পড়ে মালয়ালমে। কিন্তু বাংলা এ ব্যাপারে দেশের সমস্ত রাজ্যকে টেক্কা দিয়েছে। বাংলার এই মাতৃভাষায় শিক্ষাদানের স্বীকৃতিতে গর্বিত করেছে বাঙালিকে।












Click it and Unblock the Notifications