'পচা আপেল' মন্তব্যের জের! মহুয়া মৈত্রকে আক্রমণ রাজ্যপালের

'পচা আপেল' মন্তব্যের জের! মহুয়া মৈত্রকে আক্রমণ রাজ্যপালের

রাজ্যপালকে পচা আপেল বলার জের। এদিন সকালে টুইটারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি এদিন কটাক্ষ করে বলেন, পঞ্চায়েতের কেলেঙ্কারি প্রকাশের পর এবার মহুয়া মৈত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য পেতে চাইছেন। রাজ্যপাল আরও বলেছেন এরকম অসহায় অবস্থা শুধু মহুয়া মৈত্রের একার নয়।

মহুয়া মৈত্রকে আক্রমণ রাজ্যপালের

মহুয়া মৈত্রকে আক্রমণ রাজ্যপালের

রাজ্যপালের নিশানায় এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন টুইট করে রাজ্যপাল বলেছেন, পঞ্চায়েতের কেলেঙ্কারি প্রকাশের পর এবার মহুয়া মৈত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য পেতে চাইছেন। রাজ্যপাল আরও বলেছেন এরকম অসহায় অবস্থা শুধু মহুয়া মৈত্রের একার নয়। যোগ্য নেতানেত্রী এমন অবস্থায় তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন রাজ্যপাল।

অপর একটি টুইটে রাজ্যপাল বলেছেন, পঞ্চায়েতের দুর্নীতি এখন কেন্দ্রের ঘরে। এব্যাপারে কাটমানির কথাো উল্লেখ করেছেন রাজ্যপাল।

গড়িয়া শ্মশানের দেহ নিয়ে সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যপাল

গড়িয়া শ্মশানের দেহ নিয়ে সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যপাল

মহুয়া মৈত্র এমন একটা সময় টুইট করেছিলেন, যে সময় রাজ্যপাল গড়িয়া শ্মশানে বেওয়ারিশ লাশ পোড়ানোর বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন। যেভাবে দেহগুলিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রাজ্যপাল তার সমালোচনা করেছিলেন।

রাজ্যপালকে 'পচা আপেল' বলে আক্রমণ

রাজ্যপালকে 'পচা আপেল' বলে আক্রমণ

এর আগে মহুয়া মৈত্র টুইট করে বলেছিলেন, পচা আপেল গাছ থেকে বেশি দূরে পড়ে না। তিনি আরও বলেছিলেন, একদিনে করোনা পরিস্থিতি, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্ফান এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যা যখন একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করছেন, সেই সময় রাজ্যপাল বিজেপির তির দিয়ে আক্রমণ করছেন।

নিজের এলাকায় পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া

নিজের এলাকায় পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া

সাংসদ মহুয়া মৈত্র হিসেব দিয়ে বলেছিলেন প্রতিবছর প্রতিটি পঞ্চায়েত এককোটির বেশি টাকা পেয়ে থাকে। চতুর্দশ অর্থ কমিশন আর পারফরম্যান্স বেস্ট ব্র্যান্ড মিলিয়ে এই অর্থ পেয়ে থাকে পঞ্চায়েতগুলি। ৫ বছরে প্রাপ্ত অর্থের পরিমাণ কোনও কোনও ক্ষেত্রে ৬ কোটিও হয়ে যায়।
তৃণমূল সাংসদের অভিযোগ, ছিল ডিসেম্বর পর্যন্ত ৬০ শতাংশ অর্থ খরচের নিয়ম থাকলেও, তাঁর এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। কিন্তু এলাকার ৯০ শতাংশ পঞ্চায়েতই তৃণমূলের দখলে। তিনি বলেছিলেন, এই টাকা যদি পরিকল্পনা করে খরচ করা যায়, তাহলে গ্রামে কাঁচা রাস্তা থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+