করোনার সংক্রমণ নিরন্তর বাড়ছে, বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল মমতার সরকার

ভারতে করোনা ভাইরাসের প্রকোপ নিরন্তর বেড়ে চলেছে। বাড়ছে বাংলাতেও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্থ ছয়টি শহরের উড়ানের ওঠা-নামার উপর নিষেধাজ্ঞা জারি করল।

ভারতে করোনা ভাইরাসের প্রকোপ নিরন্তর বেড়ে চলেছে। বাড়ছে বাংলাতেও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্থ ছয়টি শহরের উড়ানের ওঠা-নামার উপর নিষেধাজ্ঞা জারি করল। শুক্রবার রাজ্য সরকার ঘোষণা করেছে- দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর এবং আহমেদাবাদ থেকে আসা ফ্লাইট নামবে না বাংলার কোনও বিমানবন্দরে।

করোনার সংক্রমণ নিরন্তর বাড়ছে, বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা

রাজ্য সরকারের তরফে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৬ জুলাই থেকে কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমানের ফ্লাইটে দুই সপ্তাহের স্থগিতাদেশের ঘোষণা করেছিল। সেই নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিল মমতার সরকার।

রাজ্য সরকার বেসামরিক বিমান চলাচল মন্ত্রকে চিঠি দিয়েছিল যে, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ তীব্র বৃদ্ধি পাচ্ছে এবং বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের আক্রান্তের হার বেশি। অতএব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যে আগত বিমান ও ট্রেন চলাচল কমাতে সিদ্ধান্ত নিয়েছে।

গত ২০ জুলাই এই ব্যস্ত রুটে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এই প্রত্যাশায় দেশীয় এয়ারলাইন্স পুনরায় কলকাতায় বুকিং চালু করেছিল। কলকাতা ছাড়াও চেন্নাই, মুম্বই ও হায়দরাবাদের বিমানবন্দরগুলিও আগতদের সংখ্যা সীমিত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+