ভোটের আগে ভ্যালেন্টাইন্স ডে বড় বালাই! তৃণমূলের ছাত্র যুবর কর্মসূচি স্থির করতে গিয়ে পার্থ পড়লেন কোন ধাঁধায়
ভোটের আগে ভ্যালেন্টাইন্স ডে বড় বালাই! তৃণমূলের ছাত্র যুবর কর্মসূচি স্থির করতে গিয়ে পার্থ পড়লেন কোন ধাঁধায়
সামনেই ভোট। কার্যত নাওয়া খাওয়ার সময় নেই নেতাদের হাতে। নিত্যদিনের কর্মসূচি থেকে আগামীদিনের ভোট স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত সকলেই। এমন এক অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় পড়লেন মহা বিপাকে! ভোটের আগে ভ্যালেন্টাইন্স ডে এসে পড়ায় ছাত্র যুবদের সম্মেলনের দিনক্ষণ স্থির করতে গিয়ে কী ঘটেছে, তা প্রকাশ্যে এসেছে এক নামী সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স সপ্তাহ ও দলীয় কর্মসূচি
বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যয় রবিবার বুথকর্মীদের এক সভায় যোগ দিয়ে সভার শেষের দিকে ছাত্র যুবদের সম্মেলনের দিনক্ষণ স্থির করতে চাইছিলেন। সেই সময় তিনি তারিখ হিসাবে প্রথমে ১২-১৩ ফেব্রুয়ারির কথা ওঠে। তাতে সায় দেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর তিনি লক্ষ্য় করেন তাতেও মঞ্চের সামনে দাঁড়ানো যুবরা খুশি নন খুব একটা। এরপর ঘটে আসল পর্ব।

তারিখ ঘিরে টালবাহানা ও পার্থর বার্তা
এই প্রতিবেদনে বলা হচ্ছে, এরপরই পার্থ চট্টোপাধ্যায়
কর্মীদের মধ্যে টালবাহানা দেখে বলেন, ছাত্ররা কি চাকরি করে নাকি? যে দিনক্ষণ পাঁজি দেখতে হচ্ছে?' এরপর মঞ্চের সামনে থেকে আওয়াজ আসে, ১২ তারিখ শুক্রবার, বলে। শিক্ষামন্ত্রী বলেন, ঠিক আছে, তাহলে ১৩ তারিখ হোক যুব সম্মেলন। এরপরই ক্ষুব্ধ পার্থর প্রশ্ন 'নাকি ওই দিন কিছু আছে?' এরপরই এক তৃণমূল নেতা পার্থবাবুকে বলে দেন, ১৩ আর ১৪ ফেব্রুয়ারি ছাত্রদের পাওয়া যাবে না। ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে।

ক্ষোভের সুর দেখিয়ে পার্থ দিলেন কোন বার্তা?
এরপরই পার্থ চট্টোপাধ্যায় বলেন, ' যাঁরা ভ্যালেন্টাইন্স ডে করবেন,তঁরা আগে দল থেকে চলে যান। ' ততক্ষণে প্রবীণ নেতার ধমক খেয়েও জমায়েতে ইতিউতি হাসির রোল! অনেকেই বুঝতে পারছেন, এটি তাঁদের প্রিয় নেতার একটি স্নেহশীল দিক। এরপর পার্থর প্রশ্ন, 'চাকরিও করবেন আবার ভ্যালেন্টাইন্স ডেও করবেন?রাজনীতিও করবেন?'

শেষে মুচকি হেসে পার্থবাবু কী জানালেন?
শেষে সভায় উপস্থিত কর্মীদের হাসিমুখ দেখে হেসেই ফেলেন তৃণমূলের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। স্নেহশীল মুখে মুচকি হেসে পার্থবাবু বলেন,'ভ্যালেন্টাইস ডে হোক। এমন অনেক ডে আছে যেটা ১৩ তারিখে নয় বা ১৪ তারিখে নয়। ' এরপর শেষে ঠিক হয় যে ১৩ ফেব্রুয়ারিতেই তৃণমূলের ছাত্র যুবদের নিয়ে বেহালা পশ্চিমে কর্মী সম্মেলন হবে।












Click it and Unblock the Notifications