মমতার অভিযোগকে অগ্রাহ্য করার পরে পায়ে আঘাত নিয়ে আরও চাপ বিজেপির, কমিশনকে চিঠি লিখে নতুন দাবি

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাত কোনও ষড়যন্ত্রমূলক ঘটনা নয়, নির্বাচন কমিশন (election commission) এই কথা জানাতেই চাপ বাড়াল বিজেপি (bjp)। এদিন বিজেপির তরফে নির্বাচন কমিশনে চিঠি লিখে মমতার বন্দ্যোপাধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাত কোনও ষড়যন্ত্রমূলক ঘটনা নয়, নির্বাচন কমিশন (election commission) এই কথা জানাতেই চাপ বাড়াল বিজেপি (bjp)। এদিন বিজেপির তরফে নির্বাচন কমিশনে চিঠি লিখে মমতার বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা (treatment) সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি করা হয়েছে।

রাজনৈতিক সুবিধা নিতে প্রচার

রাজনৈতিক সুবিধা নিতে প্রচার

নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির চিঠিতে ১০ মার্চে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক সুবিধা নিতে এই ঘটনাকে ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের তরফে মানুষের সহানুভূতিকে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল ওই ঘটনায় বিজেপি জড়িত রয়েছে। যা আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।

 স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানা হয়েছে কি

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানা হয়েছে কি

চিঠিতে বলা হয়েছে, আঘাত পাওয়ার পরে ব্যথার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্বাসকষ্টের কথাও জানা গিয়েছিল। কিন্তু তাঁকে কাছাকাছি থাকা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আর অ্যাম্বুলেন্সে নয়, তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

সোশ্যাল মিডিয়ায় আঘাত নিয়ে নানা কথা

সোশ্যাল মিডিয়ায় আঘাত নিয়ে নানা কথা

চিঠিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত নিয়ে সাধারণ মানুষ এবং সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য শোনা যাচ্ছে। গুজবও ছড়িয়েছে। সেই কারণে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের পাশাপাশি তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হোক। যাতে মানুষের যাবতীয় প্রশ্নের অবসান হবে। চিঠিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছিল। কিন্তু বিস্তারিত কোনও মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করা হয়নি। প্রকাশ্যে আনা হয়নি পায়ের আঘাতের এক্সরে সম্পর্কীয় তথ্যও। পাশাপাশি মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে দুদিনের মধ্যে বাড়ি গেলেও তাঁকে কি সুস্থতার সার্টিফিকেট দেওয়া হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।

মমতার পায়ে আঘাত নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান

মমতার পায়ে আঘাত নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত নিয়ে এদিন নির্বাচন কমিশনের তরফে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই আঘাচ কোনও রকমের ষড়যন্ত্রমূলক নয়। নির্বাচন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের রিপোর্টের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে এসেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত বুধবারের ঘটনা নিয়ে শনিবার তাঁদের রিপোর্ট জমা দিয়েছিলেন দুই বিশেষ পর্যবেক্ষক। রিপোর্টে তাঁরা উল্লেখ করেছিলেন. মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত দুর্ঘটনাজনিত কারণে। এই আঘাত হামলাজনিত নয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ঘেরাটোপে ছিলেন। আর কনভয়ে হামলার কোনও প্রমাণ সেখানে পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+