পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার! ঘোষণা করলেন একগুচ্ছ ছাড়ের
১০০ টাকা ছুঁয়েছে পেট্রলের দাম। ৯৩-এর কাছাকাছি ঘোরাফেরা করছে ডিজেলের দামও। এই অবস্থায় সমস্ত জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা। কার্যত নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে মূল্যবৃদ্ধির কোপ।
১০০ টাকা ছুঁয়েছে পেট্রলের দাম। ৯৩-এর কাছাকাছি ঘোরাফেরা করছে ডিজেলের দামও। এই অবস্থায় সমস্ত জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা। কার্যত নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে মূল্যবৃদ্ধির কোপ।
এই অবস্থায় মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার তোপ দাগলেন তিনি। ইতিমধ্যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল!

সেঞ্চুরি জ্বালানির দামে
পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজ বুধবারও দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলেরও দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পেট্রোলের সঙে পাল্লা দিয়ে বাড়ছে এই ডিজেলের দামও। এক লিটার ডিজেলের দাম ৯২ টাকা ৫০ পয়সা। আগামিদিনে আরও মূল্যবৃদ্ধি হতে পারে আশঙ্কা অর্থনীতিবিদদের। এই অবস্থায় কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির মূল্যবৃদ্ধির দায় কেন্দ্রের উপরেই চাপালেন তিনি।

মন্ত্রীর বিধানসভায় যাত্রা সাইকেল চালিয়ে
কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। এর প্রতিবাদে পথে নামলেন তৃণমূল কংগ্রেস সরকারের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি অভিনব প্রতিবাদে নিজের বিধানসভা কেন্দ্র সিঙ্গুর থেকে পাড়ি দিলেন বিধানসভার উদ্দেশ্যে। এছাড়া যুব তৃণমূল কংগ্রেস গরুর গাড়ি নিয়ে কেষ্টপুরে অভিনব প্রতিবাদে সামিল হল। পেট্রোলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। প্রতিদিন দাম বাড়ছে। মন্ত্রী বেচারাম মান্না তারই প্রতিবাদ জানালেন এবার অভিনব কায়দায়। বাজেট অধিবেশনে যোগ দিতে তিনি আসবেন বিধানসভায়। বিধানসভায় পাড়ি দিতে তিনি এবার দু-চাকার শরণাপন্ন হলেন।

কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে
এই অবস্থায় কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, "সপ্তাহে চার বার করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। তোপ মমতার। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সরকার মানুষের পকেট কাটছে বলেও এদিন তোপ দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।। শুধু তাই নয়, মমতার দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে মোদী সরকার। বাসে-ট্রেনে চড়বেন কী ভাবে মানুষ? কৃষক চাষ করবেন কীভাবে?

শুল্কের উপর বিশেষ ছাড় ঘোষণা
এই অবস্থায় জ্বালানির শুল্কের উপর বিশেষ ছাড় ঘোষণা রাজ্য সরকারের। এছাড়াও এদিনের বাজেটে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করা হয়েছে। রোড ট্যাক্স থেকে একাধিক ছাড়ের কথা রাজ্যের বাজেটে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জ্বালানিতে ৩৪ টাকা পায় রাজ্য সরকার। সেক্ষেত্রে মানুষের সুবিধাতে কেন ২০ টাকা ছাড় দেওয়া হচ্ছে না? প্রশ্ন বিরোধী দলনেতার।












Click it and Unblock the Notifications