শুভেন্দু-কেন্দ্রীয় ৪ মন্ত্রীকে নিয়ে নীলবাড়ি দখলের কোন রণকৌশলের পথে বিজেপি! গেরুয়া ক্যাম্পের অন্দরে কী ঘটছে
অমিত শাহ বাংলা সফরে এসে আগামী ১৫ জানুয়ারির মধ্যে একাধিক কাজের ডেডলাইন বিজেপি কর্মীদের দিয়ে দিয়েছেন। এবার ২০২১ সালের শুরুতেই রয়েছে ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর। এদিকে, একুশের ভোটের আগে রীতিমতো তুঙ্গে বাংলার ভোট রাজনীতি নিয়ে চাপানোতর। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরের অন্দরে কী ঘটছে দেখা যাক।

নীলবাড়ি দখলের নীল নকশা
নীলবাড়ি দখলের নীল নকশায় কার্যত চূড়ান্ত রূপ দিতে তৈরি হচ্ছে বিজেপি। আর এই পরিস্থিতিতে এবার হাইভোল্টেজ এক বৈঠক সংগঠিত হতে চলেছে আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর। সেই বৈঠকে হাজির থাকবেন বঙ্গ বিজেপির তাবড় নেতারা।

শুভেন্দু গুরুত্বের জায়গায়!
আগে জানা গিয়েছিল, দিল্লি গিয়ে মোদী-শাহদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন জানা যাচ্ছে, কেন্দ্রের ৪ তাবড় মন্ত্রীর সঙ্গে শুভেন্দু ও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতারা এই রণকৌশলের বৈঠকে থাকতে পারেন। এমনই দাবি সূত্রের।

সোনার বাংলা ও বিজেপি
আপাতত বিজেপির লক্ষ্য়ে সোনার বাংলা দখলের চেষ্টা। আর তার হাত ধরেই কার্যত তৃণমূলে এক বিশাল ভাঙন ধরিয়ে শুভেন্দু সহ একটা বড় অংশের তৃণমূলের গোষ্ঠীকে বিজেপি নিজের ঘরে তুলেছে। এই দলবদলের খেলায় বাদ যায়নি কংগ্রেস বা বামেরাও। ওই দুই শিবিরেও বিজেপি থাবা বসিয়েছে। এবার লক্ষ্য সমস্ত দিককে এক করে তাবড় ভোট কৌশল।

'বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে'
মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কালের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু ইতিমধ্যেই সদর্পে দানান দিয়েছেন, 'বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে।' আর তা না হলে রাজ্যে শিল্প আসবে না। এমন এক প্রেক্ষাপটে নীলবাড়িতে গেরুয়া ক্যাম্পের দখল শুরু করতে জোরকদমে স্ট্র্যাটেজি তৈরি করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications