শুভেন্দুদের ছাপিয়ে যেতে প্রশান্ত কিশোরের মাস্টারপ্ল্যান বাংলার ৯ জেলাকে নিয়ে! একনজরে স্ট্র্যাটেজি

বিজেপিকে টার্গেট তৃণমূলের , পশ্চিমবঙ্গের ৯ জেলা ঘিরে কোন আ্যজেন্ডা কিশোরের

বিজেপি ক্রমাগত নিজের পিচ সাজাতে শুরু করতেই , পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। দুই দলীয় দ্বন্দ্বে এই মুহূর্তে কার্যত শুভেন্দু বনাম প্রশান্ত কিশোরের ইগো যুদ্ধও মিশে গিয়েছে। এমন অক প্রেক্ষাপটে ২৯৪ আসনের লড়াইয়ে বিজেপির টার্গেট আগেই জানিয়েছেন অমিত শাহ। আর মমতা নিজের গড় সামলাতে নীলবাড়ি দখলের নীল নকশা আগেই তৈরি করেছেন। এমন অবস্থায় ভোট অঙ্কের যুদ্ধে বাংলার ৯ জেলা এবার তৃণমূলের নজরে।

১৮০ টি আসন ও তৃণণূলের টার্গেট

১৮০ টি আসন ও তৃণণূলের টার্গেট

২৯৪ আসনে বাংলার লড়াইয়ের মধ্যে মূল ১৮০ টি আসন যে বলয়ে ছড়িয়ে রয়েছে , তৃণমূল সেই বলয়কে টার্গেট করে ভোট অস্ত্র সাজাচ্ছে। দেখা গিয়েছে, বাংলার বুকে এই ১৮০ টি আসন রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, বর্ধমানে ছড়িয়ে রয়েছে এই আসনগুলি। শুভেন্দুর গড় দুই মেদিনীপুরও রয়েছে প্রশান্ত কিশোরের টার্গেটের তালিকায়। আর বাংলার বুকের ১৮০ আসনকে কেন্দ্র করে এই ৯ জেলাকে নিশানায় রেখে ভোট ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।

কোন খাতে জোর বাড়াচ্ছে তৃণমূল?

কোন খাতে জোর বাড়াচ্ছে তৃণমূল?

দেখা গিয়েছে এই ১৮০ আসনের মধ্যে বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। আর সেই মুসলিম ভোটই মমতা শিবিরেরেক শক্তি। যা মমতাকে গত লোকসভার তুলনায় এই লোকসভায় মমতাকে বাড়তি মাইলেজ দিয়েছে ভোট অঙ্কের ক্ষেত্রে। এছাড়াও এই ৯ জেলার ১৫ তেকে ৩৩ টি আসনই তৃণমূলের ভোট ভাগ্য গড়ে দিতে পারে বলে ধারণা ঘাসফুল থিঙ্কট্যাঙ্কের। এদিকে, সদ্য ২০১৯ সালে লোকসভা ভোটে মোদী সুনামীতেও এই ৯ জেলায় বিজেপি খানিকটা কমজোর ছিল। অন্যদিকে, তারপর উপনির্বাচনেও খড়গপুর ও নদীয়াতে বিজেপি সেভাবে লাভ ঘরে তুলতে পারেনি। এমন অবস্থায় এই ৯ জেলাকেই পাখির চোখ করেছে মমতা শিবির।

দক্ষিণবঙ্গ ও ৯ জেলার ফোকাস

দক্ষিণবঙ্গ ও ৯ জেলার ফোকাস

বিজেপি অপর প্রান্তে নিজের সর্বশক্তি লাগিয়েছে দক্ষিণবঙ্গ দখলে। আর তার প্রমাণ মিলেছে অমিত শাহের সদ্য জেলা সফরগুলি থেকে। বাঁকুড়ায় গিয়ে আদিবাসী ভোট, মেদিনীপুরের শুভেন্দু গড়ের ভোট, ২৪ পরগনার মতুয়া ভোট ও অনুব্রত গড়ে থাবা বসানোর প্রক্রিয়া বিজেপি অমিত শাহে সভা থেকেই শুরু করেছে। এদিকে, ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের নীতি বলছে, ৯ জেলার সমস্ত আসনের অর্ধেকও যদি তৃণমূল দিতে নিতে পারে ,তাহলে ভোট অঙ্কে অনেকটা
মাইলেজ পাবে দল। সেদিক থেকে এই ৯ জেলায় জোর দিচ্ছে তৃণমূল।

ঘুটি আগে থেকেই সাজিয়েছিলেন প্রশান্ত!

ঘুটি আগে থেকেই সাজিয়েছিলেন প্রশান্ত!

তৃণমূলের পক্ষে এই ৯ টি জেলা যে গুরুত্বপূর্ণ হতে পারে, তা আঁচ পেয়েই সেখানে যুব নেতাদের দায়িত্ব বাড়াতে থাকে দল। এটিও কিশোরের মস্তিষ্কত প্রসূত বলেই দাবি অনেকের। তবে হাওড়ায় দলের অন্দরে কোন্দল, ও মেদিলনীপুরে শুভেন্দুর হাত ধরে তাবড় ভাঙন কিছুটা ব্যাকফুটে পেলে দিয়েছে তৃণমূলকে। তবে, দলীয় নেতাদের দাবি, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে বিজেপি ভোট পেলেও মুসলিম ভোট কিছুতেই বিজেপি ঝাঁপিতে যাবে না। ফলে উত্তরবঙ্গ বিজেপিক স্ট্রং হোল্ড হলেও, মুর্শিদাবাদ, মালদায় তারা পিছোবে। এদিকে ২৪ পরগনা সেক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এমন এক পরিস্থিতিতে ৯ জেলায় তৃণমূলের তাবড় চাল কতটা বিষাক্ত হতে পারে বিজেপির জন্য সেদিকে তাকিয়ে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+